× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০২:৪৭ পিএম

মাধ্যমিকের সব শিক্ষকের জন্য ৬ নির্দেশনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০২:৪৭ পিএম

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হতে যাচ্ছে আগামী ২ মে। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ আয়োজন সফল করতে মাধ্যমিকের শিক্ষকদের সহযোগিতার আহ্বান করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের জন্য রয়েছে ৬টি নির্দেশনা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব অঞ্চলের পরিচালক, মাধ্যমিক শাখার উপপরিচালক ও সব জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

এতে জানা যায়, নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষে প্রতিষ্ঠান প্রধানরা ৬টি পদক্ষেপ নেবেন। তা হলো- এই কর্মসূচিটি বাস্তবায়নে মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৪ বছর বয়সি শিশু-কিশোরদের অনলাইন কিংবা অনস্পট রেজিস্ট্রেশনের অংশগ্রহণে প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবেন; প্রতি শ্রেণিতে পাঠদানের সময়ে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করতে হবে; নোটিশ বোর্ডে এ-সংক্রান্ত নির্দেশনা দিতে হবে; শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে অনুমোদিত ব্যানার প্রদর্শন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে হবে; সব শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সম্পর্কে প্রচার চালাতে হবে।

এতে জানা যায়, বাংলাদেশে ক্রীড়া উন্নয়নে সরকারের পরিকল্পনার অংশ হিসাবে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আগামী ২ মে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধনের জন্য সম্মতি জানিয়েছেন। এ আয়োজনের উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে একযোগে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে।

Link copied!