× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৮:৩৪ পিএম

এমপিওভুক্ত শিক্ষকরা কবে পাবেন ঈদ বোনাস, জানা গেল সময়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৮:৩৪ পিএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে এই ভাতা ছাড় হতে পারে বলে জানা গেছে।

রোববার (১৭ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশ্বস্ত একটি সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঈদ উৎসব ভাতার জন্য মোট ৩ লাখ ৯১ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারীর তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ের শিক্ষক-কর্মচারী রয়েছেন ৩ লাখ ৩ হাজার ১৬৪ জন এবং কলেজ পর্যায়ে রয়েছেন ৮৭ হাজার ৯২৫ জন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক মাউশির এক কর্মকর্তা বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক-কর্মচারীরা ঈদ উৎসব ভাতা পাবেন।

প্রতি বছর ঈদুল আজহা ও ঈদুল ফিতর উপলক্ষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সরকার উৎসব ভাতা প্রদান করে থাকে। এবারও নির্ধারিত সময়ের মধ্যেই ভাতা পরিশোধের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Link copied!