× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ১২:০৬ পিএম

দেশের সব স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ১২:০৬ পিএম

মাউশি। ছবি : সংগৃহীত

মাউশি। ছবি : সংগৃহীত

দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজকে নিজস্ব ওয়েবসাইট তৈরি এবং নিয়মিত তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে মাঠপর্যায়ের সব শিক্ষা অফিসকে আগামী ৪ জুনের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করে নির্ধারিত গুগল ফরমে তথ্য জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনউদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় তথ্য বাতায়নের অধীনে মাউশির আওতাধীন আঞ্চলিক কার্যালয়, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট চালু থাকলেও সেগুলোতে প্রয়োজনীয় তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে না। অন্যদিকে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব ওয়েবসাইট তৈরি ও নিয়মিত আপডেট করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বনির্ধারিত নির্দেশনা রয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সব সরকারি দপ্তরের ওয়েবসাইটে কর্মরত কর্মকর্তাদের নাম, পদবি, সচল মোবাইল ও টেলিফোন নম্বর এবং ই-মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য প্রতিনিয়ত দৃশ্যমান ও হালনাগাদ রাখা বাধ্যতামূলক। কিন্তু মাঠপর্যায়ের অনেক অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান এই নির্দেশনা যথাযথভাবে পালন করছে না, যা অত্যন্ত জরুরি একটি বিষয়।

এই পরিস্থিতিতে আগামী ৪ জুনের মধ্যে মাউশির আওতাধীন দেশের সব আঞ্চলিক, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজসমূহকে তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি অথবা হালনাগাদ করার কাজ নিশ্চিত করতে হবে। ডিজিটাল এই কার্যক্রম সম্পন্ন করার পর নির্ধারিত গুগল ফরম লিংকে (https://forms.gle/RbTAqoNqi3FVdg5u7) প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মাউশি কর্তৃপক্ষ।

Link copied!