× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:২৪ পিএম

নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:২৪ পিএম

যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবু গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবু গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নমুনা ব্যালটসহ উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবু (৪৮) আটক হয়েছেন। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক রানা পারভেজ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সুকুমার দাস উপজেলার তোড়িয়া ইউনিয়নের ফকিরগঞ্জ বাজার খ্রিস্টানপাড়া এলাকার বাসিন্দা। তিনি বিমল দাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ‘অভিযান নিউজ টিভি’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।

সুকুমার দাস বাবু দুজন সহযোগীসহ একটি ব্যাটারিচালিত ভ্যানে করে এক বান্ডিল নমুনা ব্যালট নিয়ে কেন্দ্রের সামনে যান এবং ভোটারদের কাছে শাপলা কলি প্রতীকে ভোট চান। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেন। পরে আদালতের মাধ্যমে তাকে দণ্ড দেওয়া হয়।

আটোয়ারী থানার ওসি মতিয়ার রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত সুকুমার দাসকে দ্রুত কারাগারে পাঠানো হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!