× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১১:৫৭ এএম

ভালুকায় শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১১:৫৭ এএম

নির্বাচনি প্রার্থীরা। ছবি : রূপালী বাংলাদেশ

নির্বাচনি প্রার্থীরা। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে শেষ মুহূর্তের প্রচার তুঙ্গে। প্রার্থীরা নিজ নিজ প্রতীকে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। 

ভালুকা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থী হলেন—বিএনপির ফখর উদ্দীন আহম্মেদ বাচ্চু ধানের শীষ, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলম হরিণ প্রতীক, এনসিপির ডা. জাহিদুল ইসলাম শাপলা কলি, গণঅধিকার পরিষদের প্রফেসর আনোয়ারুল ইসলাম ট্রাক প্রতীক ও ইসলামী আন্দোলনের মোস্তফা কামাল কাসেমী হাতপাখা প্রতীক। 

এলাকার বিভিন্ন গ্রামে ও হাটবাজারগুলোতে প্রার্থীরা নিজ নিজ প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনায় সময় পার করছেন কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে। চায়ের দোকান, শপিংমল, রাস্তার মোড়ে ভোটারদের মধ্যে শুরু হয়েছে প্রার্থীদের জনমত জরিপের মুখরোচক আলোচনা। 

ভালুকার নির্বাচনি মাঠে অন্য প্রার্থীদের চেয়ে আলোচনার শীর্ষে রয়েছেন বিএনপি মনোনীত ফখর উদ্দীন আহম্মেদ বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলম। 

শিল্পাঞ্চলখ্যাত জনগুরুত্বপূর্ণ এ আসনটিতে কে হবেন এমপি— এখন ভোটারদের মুখে মুখে আলোচনা-সমালোচনার ঝড় বইছে চারদিকে। নির্বাচনকে কেন্দ্র করে ধানের শীষ ও হরিণ সমর্থকদের মধ্যে ভালুকা পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে দলীয় ও নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষে প্রায় ৩০ কর্মী-সমর্থক আহত হলে উভয় পক্ষে দুটি করে চারটি মামলায় কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এতে সাধারণ জনগণের মধ্যে নির্বাচনি পরিবেশ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিবেশ অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। যদিও প্রায় প্রতিদিনই নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে উভয় পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে ছোটখাটো সহিংসতার খবর পাওয়া যাচ্ছে।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, ভালুকার নির্বাচনি প্রচার প্রচারণায় পাঁচজন প্রার্থী মাঠে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই হবে শক্ত অবস্থানে থাকা ধানের শীষ ও হরিণ প্রতীকের মধ্যে।

রূপালী বাংলাদেশ

Link copied!