ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পটুয়াখালী-২ (বাউফল) আসনের ফলাফল প্রকাশ শুরু হয়েছে। বিকেল সাড়ে চারটায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রথম ৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারকে পেছনে রেখে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।
জেলা নির্বাচন অফিসের সূত্রে জানা গেছে, এই ৯টি কেন্দ্রের ভোটে শহিদুল আলম তালুকদার পেয়েছেন ৪ হাজার ৬৫৪ ভোট, বিপরীতে ড. শফিকুল ইসলাম মাসুদ পেয়েছেন ৮হাজার ১১২ ভোট।
পটুয়াখালী-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩,১৫,২৮২ জন। এবারে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট পাঁচজন প্রার্থী। তবে এবি পার্টি ও গণঅধিকারের প্রার্থী জামায়াত ও বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে কার্যত প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন