× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৩:৩৩ পিএম

ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন মেঘনা আলম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৩:৩৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে  প্রার্থী হচ্ছেন মেঘনা আলম। ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হচ্ছেন মেঘনা আলম। ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন মেঘনা আলম। এক ফেসবুক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।

পোস্টে তিনি বলেন, একটি দেশকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে প্রয়োজন এমন নেতৃত্ব, যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য। যার লালন-পালন, চিন্তাধারা, শিক্ষা ও সামাজিক মেলামেশায় বৈশ্বিক প্রভাব বিদ্যমান।

মেঘনা আলম বলেন, ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে তিনি এগিয়ে এসেছেন।

তিনি বলেন, বিশেষ করে ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।

তিনি বলেন, এ ছাড়া এই এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে, যাতে মানুষ নিরাপদে হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহারের সুযোগ পান।

জনস্বার্থে স্বল্প ব্যয়ে পাবলিক ওয়াশরুম, (গোসল ও ব্রেস্টফিডিং করার, বাচ্চার ডায়াপার চেঞ্জ করার জায়গা) ও কমিউনিটি লন্ড্রি সিস্টেম চালু করা হবে, যাতে বস্তিবাসী থেকে শুরু করে সাধারণ পথচারী বা পার্কে হাঁটতে বের হওয়া মানুষ সবাই পরিচ্ছন্ন থাকার সুযোগ পান।

এ ছাড়াও বেশকিছু প্রতিশ্রুতি দিয়ে মেঘনা আলম বলেন, এই কারণেই মেঘনা আলম এমপি হলে ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্যদিকে, আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

Link copied!