× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৫:২৮ এএম

ভক্তদের ভিড়ের মাঝে স্ত্রীকে আগলে রেখে আলোচনায় আল্লু অর্জুন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৫:২৮ এএম

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও তার স্ত্রী স্নেহা রেড্ডি। ছবি : সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও তার স্ত্রী স্নেহা রেড্ডি। ছবি : সংগৃহীত

হায়দরাবাদের একটি জনপ্রিয় ক্যাফেতে সাধারণ সময় কাটাতে গিয়ে হঠাৎই ভক্তদের ভিড়ে পড়েন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও তার স্ত্রী স্নেহা রেড্ডি। ভিড়ের মধ্যে স্ত্রীকে আগলে রেখে পরিস্থিতি সামাল দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় হায়দরাবাদের নিলুফার ক্যাফেতে যান আল্লু অর্জুন ও স্নেহা। নতুন মাল্টিপ্লেক্স ‘আল্লু সিনেমাস’-এর সফট লঞ্চ অনুষ্ঠান শেষ করে সেখানে কফি খেতে গিয়েছিলেন তারা। তবে ক্যাফেতে উপস্থিত ভক্তরা তাদের চিনে ফেলতেই মুহূর্তের মধ্যে ভিড় জমে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্যাফের ভেতরেই আল্লু অর্জুন ও স্নেহাকে ঘিরে ধরেন ভক্তরা। নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে। একপর্যায়ে আল্লু অর্জুন হাত ধরে স্নেহাকে কাছে টেনে নিয়ে ভক্তদের সরে যেতে অনুরোধ করেন।

আরেকটি ভিডিওতে দেখা যায়, ক্যাফে কর্তৃপক্ষ দরজা খুলে দিলে উদ্বিগ্ন আল্লু অর্জুন স্ত্রীকে আগলে ধরে ভিড়ের মধ্য দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছেন। ক্যাফে থেকে বের হওয়ার পরও ভক্তদের ভিড় তাদের পিছু ছাড়েনি। গাড়ির কাছে পৌঁছানোর সময় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির সৃষ্টি হয়। এ সময় নিজের নিরাপত্তাকর্মীদের সঙ্গে নিয়ে আল্লু অর্জুন ভক্তদের অনুরোধ জানান, যেন তার স্ত্রী নিরাপদে গাড়িতে উঠতে পারেন।

স্নেহা রেড্ডি গাড়িতে উঠে নিরাপদে বসার পর আল্লু অর্জুনকে ভক্তদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়।

উল্লেখ্য, শনিবারই হায়দরাবাদের কোকাপেটে আল্লু অর্জুন তার নতুন প্রেক্ষাগৃহ ‘আল্লু সিনেমাস’-এর সফট লঞ্চ করেন। ডলবি সিনেমা প্রযুক্তিসমর্থিত এই থিয়েটারটি এশিয়ার সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডলবি সিনেমা হল বলে জানা গেছে। প্রেক্ষাগৃহটির আনুষ্ঠানিক উদ্বোধন শিগগিরই অনুষ্ঠিত হওয়ার কথা।

রূপালী বাংলাদেশ

Link copied!