× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০১:৩৪ পিএম

শ্রদ্ধা কাপুর-রাহুল মোদির প্রেমের গুঞ্জন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০১:৩৪ পিএম

শ্রদ্ধা ও রাহুল। ছবি : সংগৃহীত

শ্রদ্ধা ও রাহুল। ছবি : সংগৃহীত

বলিউডের মিষ্টিকন্যা শ্রদ্ধা কাপুর কি তবে এবার সিঙ্গেল তকমা ঘুচিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? বি-টাউনে জোর গুঞ্জন, খুব শিগগির নতুন ইনিংস শুরু করতে পারেন এই অভিনেত্রী। আর পাত্র হিসেবে বারবার একজনের নামই উঠে আসছেচিত্রনাট্যকার ও লেখক রাহুল মোদি।

দীর্ঘদিন ধরেই শ্রদ্ধা ও রাহুলের সম্পর্ক নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা হচ্ছে। কখনো বিমানে পাশাপাশি বসে যাত্রা করা, আবার কখনো কোনো রাজকীয় বিয়ের অনুষ্ঠানে একই ফ্রেমে ধরা পড়া তাদের রসায়ন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, যদিও এই জুটি বরাবরই নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। তবে মুখে কিছু না বললেও তাদের ঘনঘন উপস্থিতি অনেক কিছুরই ইঙ্গিত দিচ্ছে। শ্রদ্ধা কাপুর এবার তার এই সম্পর্ককে একটি পরিণতি দিতে চাইছেন। 

এর আগে আদিত্য রায় কাপুর ও ফারহান আখতারের সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন শোনা গেলেও সেগুলোর কোনোটিই শেষ পর্যন্ত টেকেনি। বিশেষ করে ফারহানের সঙ্গে সম্পর্কের বিষয়ে বাবা শক্তি কাপুরের কড়া আপত্তির কারণে সেই অধ্যায় সেখানেই ইতি টানে।


 
তবে রাহুল মোদির ক্ষেত্রে বিষয়টি বেশ ইতিবাচক। শোনা যাচ্ছে, রাহুলকে কাপুর পরিবারের সবাই বেশ পছন্দ করেন। পরিবারের সদস্যদের সবুজ সংকেত মেলায় বিয়ের সিদ্ধান্ত নিতে এবার আর কোনো বাধা নেই শ্রদ্ধার সামনে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি বিয়ের প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, ‘বিয়ে তো করবই।’ তার এই সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ মন্তব্যে অনুরাগীরা মনে করছেন, বিয়ের সানাই বাজার সময় হয়তো খুব কাছেই। 

রূপালী বাংলাদেশ

Link copied!