× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৬:১৫ পিএম

রোজার ইনস্টাগ্রামে শোভা পাচ্ছে যার ছবি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৬:১৫ পিএম

আর্টিস্ট রোজা আহমেদ। ছবি- সংগৃহীত

আর্টিস্ট রোজা আহমেদ। ছবি- সংগৃহীত

মাত্র চার মাসের পরিচয়ের পর ২০২৫ সালের ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। নতুন জীবন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনকে ঘিরে ভক্তদের আগ্রহ ও প্রশংসা ছিল ব্যাপক। তবে বছর না ঘুরতেই তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে এবং গণমাধ্যমে তা ছড়িয়ে পড়ে।

জানা গেছে, বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান ও রোজা আহমেদের মধ্যে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। জুলাই মাস থেকে তারা একসঙ্গে থাকছেন না এবং সম্পর্কের চূড়ান্ত বিচ্ছেদের পথে এগোচ্ছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তাহসান খান। 

তিনি বলেন, ‘খবরটি সত্য। আমরা দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। তবে বিবাহবার্ষিকী ঘিরে কিছু ভুয়া খবর দেখার পর বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন মনে করেছি। আমরা এখন একসঙ্গে নেই।’

নেটদুনিয়ায় শিগগিরই তাঁদের আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণা আসবে বলে গুঞ্জনও চলছে। তবে বিচ্ছেদের কথা স্বীকার করার পরও রোজা আহমেদের ইনস্টাগ্রামে এখনও দেখা যাচ্ছে তাহসানের সঙ্গে তোলা ছবি। রোজার প্রোফাইলের প্রথম ছবি হিসেবে রয়েছে তাহসানের সঙ্গে বিয়ের ছবি, যা তিনি পিন করে রেখেছেন। বিয়ের পরবর্তী সময়ে দেশ-বিদেশে ঘোরাঘুরির বিভিন্ন মুহূর্তও ইনস্টাগ্রামে আগের মতোই রয়েছে।

জুলাই মাসের শেষভাগ থেকে আলাদা থাকা সত্ত্বেও রোজা সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসানকে মুছে ফেলার কোনো ইঙ্গিত দেখাননি। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে নানা আলোচনা সৃষ্টি করেছে।

উল্লেখ্য, রোজা আহমেদ তাহসান খানের দ্বিতীয় স্ত্রী। পেশায় তিনি অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে এক দশকেরও বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপে কাজ করছেন। বর্তমানে তিনি নিউইয়র্কে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান পরিচালনা করছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজের স্বীকৃতি পেয়েছেন।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট তাহসান খান অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ১১ বছরের সেই দাম্পত্য জীবন ২০১৭ সালে শেষ হয়। এরপর ২০২৫ সালে মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেছিলেন।

নতুন জীবন শুরু করার সময় রোজা ও তাহসানের সম্পর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় ছিল। বিচ্ছেদের খবর প্রকাশ হওয়ার পরও রোজার ইনস্টাগ্রামে তাহসানের সঙ্গে ছবি পিন করে রাখা তাদের সম্পর্কের স্মৃতি হিসেবে অনেক ভক্তের নজর কাড়ছে।

Link copied!