× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪, ০৫:৫৭ পিএম

নীরবতা ভেঙে সরব চঞ্চল চৌধুরী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪, ০৫:৫৭ পিএম

চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

ছাত্র আন্দোলনে তোপের মুখে শেখ হাসিনা সরকার পতন হয়েছে। ছাত্রদের এই আন্দোলনে অংশ নিয়েছিলেন বিনোদন অঙ্গনের অনেক তারকাই। তবে খানিকটা নিরব ছিলেন চঞ্চল চৌধুরী। হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় বিপাকে পড়েছেন এ অভিনেতা।

নীরবতা ভেঙে এবার এ অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্ট করেছেন। যেখানে দাবি করেছেন তার মায়ের অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় হতে পারেননি।

চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমি চঞ্চল চৌধুরী বলছি। আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি/দেশি পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়, তার দায় আমার নয়।

কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয়ে কোনো বক্তব্য দিইনি।’

তিনি আরো লিখেছেন, ‘আমি সাধারণ একজন শিল্পী। পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নই।

দেশে শান্তি বিরাজ করুক, সবার মঙ্গল হোক।’

তবে তার এ পোস্ট ভক্ত-অনুরাগীরা বিরূপ মন্তব্য করেছেন।।

আরবি/জেডআর

Link copied!