× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৯:৫৫ এএম

ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জন, মুখ খুললেন ম্রুণাল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৯:৫৫ এএম

ধানুশ ও ম্রুণাল ঠাকুর। ছবি : সংগৃহীত

ধানুশ ও ম্রুণাল ঠাকুর। ছবি : সংগৃহীত

লিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা ধানুশ ও ম্রুণাল ঠাকুরকে ঘিরে বিয়ের গুঞ্জন নিয়ে সম্প্রতি তোলপাড় বিনোদন দুনিয়া। বি-টাউনের অন্দরমহলে শোনা যাচ্ছিল, ভালোবাসা দিবসেই চার হাত এক করতে চলেছেন তারা। তবে এই জল্পনার মাঝেই ম্রুণালের একটি ইঙ্গিতপূর্ণ সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নতুন করে রহস্য তৈরি করলেও, শেষ পর্যন্ত গুঞ্জনকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন দু’পক্ষ।

সামাজিক মাধ্যমে সদ্য একটি ভিডিও প্রকাশ করেন ম্রুণাল। ভিডিওটিতে দেখা যায়, একটি নৌকার ওপর দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন তিনি।

ক্যাপশনে লিখেছেন, ‘স্থির, উজ্জ্বল ও অটল’। আর ম্রুণালের এই পোস্টের ক্যাপশন দেখে নানা প্রশ্ন তৈরি হয় তাদের ভক্তদের মনে। অনেকের ধারণা, ম্রুণাল হয়তো বোঝাতে চাইছেন, চারপাশের এসব গুঞ্জন তাকে মোটেও বিচলিত করছে না।

এদিকে, বিয়ের গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ম্রুণালের ঘনিষ্ঠ এক সূত্র। ওই সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, আগামী মাসে বিয়ের কোনো পরিকল্পনাই নেই অভিনেত্রীর। কারণ ফেব্রুয়ারিতে তার বড় বাজেটের সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া মার্চ মাসেই মুক্তি পাবে তার একটি তেলুগু সিনেমা।

বর্তমানে ম্রুণাল অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে ‘দো দিওয়ানে শেহের মে’ সিনেমার কাজ ও প্রচার নিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন। পেশাগত জীবনের এমন গুরুত্বপূর্ণ সময়ে বিয়ের মতো বড় কোনো সিদ্ধান্ত নেওয়া ম্রুণালের জন্য একপ্রকার অসম্ভব। অন্যদিকে ধানুশ নিজেও সংবাদমাধ্যমে এই খবরকে ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

গত বছরের আগস্ট মাসে ম্রুণালের ‘সন অব সর্দার টু’ সিনেমার প্রিমিয়ারে ধানুশের উপস্থিতি থেকেই মূলত এই আলোচনার শুরু। ৪২ বছর বয়সি ধানুশ এবং ৩৩ বছর বয়সি ম্রুণালের এই অসমবয়সি প্রেম নিয়ে চর্চাও কম হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!