× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৬:২৫ পিএম

অনিশ্চয়তার মুখে মাহির স্বপ্ন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৬:২৫ পিএম

ঢাকাই শোবিজের জনপ্রিয় তারকা অভিনেত্রী মাহিয়া মাহি। ছবি- সংগৃহীত

ঢাকাই শোবিজের জনপ্রিয় তারকা অভিনেত্রী মাহিয়া মাহি। ছবি- সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা অভিনেত্রী মাহিয়া মাহি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণেই অনিশ্চয়তার মুখে পড়েছে মাহিয়া মাহির যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন। 

জানা গেছে, নাগরিকত্বের জন্য তাদের গ্রিনকার্ডের আবেদন বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ।

দীর্ঘদিন ধরেই  যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মাহি। ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে সেখানে স্থায়ী হওয়ার পরিকল্পনাও রয়েছে তার। সেই লক্ষ্যেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে গ্রিনকার্ডের জন্য আবেদন করেন এই তারকা। তবে কাগজপত্রের জটিলতা এবং আবেদন সংক্রান্ত কিছু বিষয়ে কর্তৃপক্ষ পুরোপুরি সন্তুষ্ট হতে না পারায় আবেদন বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

একাধিক সূত্র জানায়, প্রায় এক বছর ধরে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন মাহি। যদিও তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। অনেকদিন কোনো নতুন কাজেও তার দেখা মিলছে না। 

এদিকে বিনোদন অঙ্গনে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন ও কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে বিদেশে স্থায়ী হওয়ার পথ এখন আগের চেয়ে অনেক কঠিন হয়ে উঠেছে। অন্য শিল্পী-তারকারাও তাই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে আরও বেশি সচেতন হয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!