× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৮:৪১ পিএম

বড় মেয়েকে বিয়ে দিলেন নাঈম-শাবনাজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৮:৪১ পিএম

মাহাদিয়া নাঈম  ও ইহসান। ছবি- রূপালী বাংলাদেশ

মাহাদিয়া নাঈম ও ইহসান। ছবি- রূপালী বাংলাদেশ

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন নব্বই দশকের জনপ্রিয় তারকা জুটি নাঈম ও শাবনাজের বড় মেয়ে মাহাদিয়া নাঈম। গত ডিসেম্বরে প্রয়াত নন্দিত গীতিকার, চিত্রপরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের ভাইয়ের ছেলে ইহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে এই তারকা দম্পতির মেয়ে। পাত্র ইহসান বিদেশে পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন। 

এ তথ্য দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন অভিনেত্রী শাবনাজ।

মেয়ের নতুন জীবনের জন্য দোয়া চেয়ে শাবনাজ বলেন, গত ডিসেম্বরে রাজধানীর গুলশান ক্লাবে মেয়ের বিবাহোত্তর অনুষ্ঠান হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে। সবাই মেয়ে-জামাইয়ের জন্য দোয়া করবেন।

নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মাহাদিয়া নাঈম। মা-বাবার দেখানো পথ অভিনয়ে না এলেও বাটার একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি। গান গেয়ে ইতিমধ্যে পরিচিতিও পেয়েছেন মাহাদিয়া।

রূপালী বাংলাদেশ

Link copied!