× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৯:২১ পিএম

শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৯:২১ পিএম

শাকিব খান ও নুসরাত ফারিয়া। ছবি- সংগৃহীত

শাকিব খান ও নুসরাত ফারিয়া। ছবি- সংগৃহীত

ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে নুসরাত ফারিয়ার প্রেমের গুঞ্জন নতুন নয়। দীর্ঘদিন ধরে এই আলোচনা চললেও এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কেউ। অবশেষে নীরবতা ভেঙে শাকিবের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে স্পষ্ট কথা বললেন নুসরাত ফারিয়া।

প্রেমের গুঞ্জন প্রসঙ্গে ফারিয়া পরিষ্কারভাবে বলেন, না, ‘এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব সুন্দর একটি পেশাদার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শোতেও পারফর্ম করেছি—সবকিছুই কাজের জায়গা থেকে।’

প্রায় পাঁচ বছর আগে মুক্তি পাওয়া সিনেমা ‘শাহেনশাহ’-এ প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। এরপর আর কোনো সিনেমায় তাঁদের একসঙ্গে দেখা যায়নি। কেন এই জুটির আর পুনরাবৃত্তি হয়নি—এমন প্রশ্নের জবাবে ফারিয়া জানান, বিষয়টি তাঁর কাছেও স্পষ্ট নয়।’

তিনি বলেন, ‘এটা আমি নিজেও জানি না। এমনকি একবার শাকিবকে এ কথাও বলেছিলাম। তিনি বলেছিলেন, আমাদের একসঙ্গে কাজ করা উচিত। এখন তিনি নতুনদের সঙ্গে কাজ করছেন। সঠিক সময় আর ভালো গল্প এলে হয়তো আবার কাজ হতে পারে।’

সাক্ষাৎকারে নিজের জীবনের একটি কঠিন সময়ের কথাও তুলে ধরেন নুসরাত ফারিয়া। কারাগারে কাটানো সময় স্মরণ করে তিনি বলেন, ‘জেলখানায় সবাই আমার সঙ্গে যে সহানুভূতি আর ভালোবাসা দেখিয়েছে, তা আমি কল্পনাও করতে পারিনি। সবাই আমাকে অনেক সম্মান দিয়েছে। প্রায় ৪৮ ঘণ্টা আমি না খেয়েই ছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমি দেখেছি, মানুষজন নিজের হাতে লতি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে, সকালে রুটি ভেঙে মিষ্টিকুমড়া দিয়ে খেতে দিয়েছে। আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছিল, আর ওরা আমাকে খাইয়ে দিচ্ছিল। আমি তাদের কাউকেই চিনি না। জীবনে আর কখনও দেখা হবে কি না, তাও জানি না।’

Link copied!