× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৬:৫২ পিএম

শর্ত মেনে অভিনয় ছাড়ছেন বুবলী!

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৬:৫২ পিএম

শবনম ইয়াসমিন বুবলী। ছবি : সংগৃহীত

শবনম ইয়াসমিন বুবলী। ছবি : সংগৃহীত

ঢালিউড সিনেমার রহস্যময়ী চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। ক্যারিয়ারের শুরু থেকেই প্রেম, বিয়ে ও সন্তান নিয়ে রহস্য জিইয়ে রেখেছেন তিনি। তার ব্যক্তিগত জীবন একাধিকবার আলোচনায় এলেও বরাবরই কৌশলে এড়িয়ে গেছেন ‘অহংকার’ সিনেমার এই নায়িকা। সেসব খবর নানা নাটকীয়তায় রূপ নিয়েছে।

বর্তমানে বুবলী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তার অনাগত সন্তানের পিতা চিত্রতারকা শাকিব খান! দ্বিতীয়বারের মতো মাতৃত্ব নিয়ে ধোঁয়াশা রেখেছেন এই অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময় দ্বিতীয় সন্তান জন্ম দিবেন নায়িকা। রমজানের শুরুর দিকে বুবলীর যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার কথা রয়েছে।

তবে শাকিব-বুবলীর ঘনিষ্ট সূত্রের বরাতে জানা গেছে চাঞ্চল্যকর তথ্য। শর্তসাপেক্ষে বুবলী দ্বিতীয়বার শাকিব খানের সন্তানের মা হচ্ছেন! বর্তমানে তিনি অনাগত সন্তানের অপেক্ষা করছেন। শো-রুম উদ্বোধন ব্যতীত শুটিং থেকে দূরে রয়েছেন।

এক নির্ভরযোগ্য সূত্র দৈনিক রূপালী বাংলাদেশকে জানিয়েছেন, বুবলী সাময়িক বিরতিতে গেলেও নির্মাণাধীন হাতে থাকা সিনেমার কাজ শেষ হলে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার শর্ত দিয়েছেন শাকিব খান। দ্বিতীয় সন্তান জন্মের পর এবং হাতে থাকা কাজ শেষ হলে সন্তান ও সংসারে মন দিবেন বুবলী। এমনটাই শর্ত জুড়ে দিয়েছেন ঢাকার কিং! বুবলীও স্বামীর শর্ত মেনে নিয়েছেন। অভিনয় ছাড়ার শর্ত মেনেই বুবলী দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন।

যদিও এ নিয়ে তারা মুখে কুলুপ এঁটেছেন। অভিনয় ছাড়ার বিষয়ে জানতে বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে তার সাড়া পাওয়া যায়নি। তবে বিশ্ব ভালোবাসা দিবস ও ফাল্গুনের প্রথম দিন উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনে হাজির হয়ে বুবলী তার জীবনের না বলা অনেক কথা বলবেন ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্ট শোতে।

আবারও মা হওয়া নিয়ে জল্পনা-কল্পনা ও রহস্যের জাল উন্মোচন করেছেন তিনি এই পডকাস্টে। মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় প্রচারিত হবে এই বিশেষ পর্বটি।

বুবলী অভিনীত নির্মাণাধীন রয়েছে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমা। জাহিদ হোসেন পরিচালিত আদর আজাদের বিপরীতে চার দিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন বুবলী। রমজানে নায়িকাকে ছাড়াই হবে বাকি অংশের শুটিং।

এ নিয়ে প্রযোজক জাহাঙ্গীর শিকদার রূপালী বাংলাদেশকে বলেন, ‘বুবলী মা হচ্ছেন যে কারণে তার অংশ রেখে বাকি অংশের শুটিং শেষ করব। তিনি আমাদের আগামী জুলাই মাসে সিডিউল দিয়েছেন। তবে ধারণা করছি, এত অল্প সময়ে তিনি কাজের জন্য ফিট হবেন না তাই আমরা আগামী সেপ্টেম্বরে তার অংশের কাজের পরিকল্পনা করেছি।’

বলা দরকার, ভালোবেসেই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন চিত্রনায়ক শাকিব খান। এই দুই নায়িকার সন্তানের বাবাও হয়েছেন তিনি। তবে কারো সঙ্গেই সংসার জীবন স্থায়ী করতে পারেননি।

অপু-বুবলী দুজনেই এখন শাকিবের জীবনে অতীত। একাধিকবার সাক্ষাৎকারে নিজের দুই প্রাক্তন স্ত্রীকে ‘অতীত’ বলে মন্তব্য করেছেন এই নায়ক। ভবিষ্যতে তাদের কারো সঙ্গেই নতুন কোনো সম্পর্কে জড়ানোর সম্ভাবনা নেই, সেটাও স্পষ্ট করেছিলেন বারবার। তারপরও একসঙ্গে তাদের দেখা গেছে। এরপরই এলো বুবলীর দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হওয়ার খবর।

রূপালী বাংলাদেশ

Link copied!