× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১১:০২ এএম

জেল থেকে জ্যাকলিনকে হেলিকপ্টার উপহার দিল প্রেমিক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১১:০২ এএম

জ্যাকুলিন ফার্নান্দেজ ও সুকেশ চন্দ্রশেখর। ছবি : সংগৃহীত

জ্যাকুলিন ফার্নান্দেজ ও সুকেশ চন্দ্রশেখর। ছবি : সংগৃহীত

আর্থিক প্রতারণার মামলায় কারাগারে থাকা সত্ত্বেও বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের প্রতি ভালোবাসায় কমতি নেই ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের। এবারের বিশ্ব ভালোবাসা দিবসে তিনি জ্যাকুলিনকে একটি বিলাসবহুল হেলিকপ্টার উপহার দিয়েছেন এবং সঙ্গে পাঠিয়েছেন আবেগঘন প্রেমপত্র।

চিঠিতে সুকেশ জ্যাকুলিনকে ‘বেবি বম্মা’ সম্বোধন করে তার একাকিত্বের কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, দীর্ঘদিন তাকে না দেখে তার অবস্থা মরুভূমিতে হারিয়ে যাওয়া মানুষের মতো। ভালোবাসা দিবসের উপহার হিসেবে পাঠানো কালো হেলিকপ্টারের গায়ে জ্যাকুলিনের নামের আদ্যক্ষর খোদাই করা রয়েছে।

সুকেশ দাবি করেছেন, মুম্বাইয়ের যানজট এড়িয়ে জ্যাকুলিন যেন সহজে চলাফেরা করতে পারেন, সে জন্যই বিশেষ অন্দরসজ্জার হেলিকপ্টারটি তিনি কিনেছেন। চিঠিতে তিনি আরও উল্লেখ করেছেন, এই হেলিকপ্টারটি তিনি নিজের ‘কষ্টার্জিত’ অর্থ দিয়ে কিনেছেন, কোনো অপরাধের টাকা ব্যবহার করেননি।

আইনি জটিলতার কারণে জ্যাকুলিন যে পরিস্থিতির মধ্যে রয়েছেন, সে জন্যও চিঠিতে ক্ষমা চেয়েছেন সুকেশ। তিনি লিখেছেন, দূরত্ব থাকলেও আমাদের প্রেম সেতুর মতো কাজ করছে। আমার কারণে তোমাকে এসব সহ্য করতে হচ্ছে, যা তোমার প্রাপ্য ছিল না।

চিঠিতে সুকেশ আরও দাবি করেছেন, জ্যাকুলিনের মনের ওপর অন্য কোনো পুরুষের অধিকার নেই।

এর আগে, গত বছরের ভালোবাসা দিবসেও জ্যাকুলিনকে প্রাইভেট জেট উপহার দেওয়ার ঘোষণা দিয়ে সুকেশ আলোচনায় এসেছিলেন। জেটের নম্বর ছিল অভিনেত্রীর জন্মতারিখ অনুযায়ী এবং গায়ে লেখা ছিল তার নামের আদ্যক্ষর। সে সময়ও জেল থেকে দীর্ঘ প্রেমপত্র পাঠিয়েছিলেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!