× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১২:২৬ এএম

হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১২:২৬ এএম

হাসপাতালে চিকিৎসাধীন কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। ছবি : রূপালী বাংলাদেশ

হাসপাতালে চিকিৎসাধীন কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। ছবি : রূপালী বাংলাদেশ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে।

এ ধরনের খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছেন অভিনেতা চিকন আলী। দৈনিক রূপালী বাংলাদেশকে তিনি বলেন, আমার ওস্তাদ হারুন কিসিঞ্জার আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ আছেন। কেউ গুজবে কান দেবেন না। কিছু ভিউ ব্যবসায়ী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব গুজব ছড়াচ্ছেন। কোনো শিল্পি অসুস্থ হলেই এক শ্রেণির মানুষ এমন অপপ্রচার চালায়। ওস্তাদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে নিউমোনিয়ায় ভুগছেন হারুন কিসিঞ্জার। শ্বাসকষ্টের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা বর্তমানে তার চিকিৎসা তত্ত্বাবধান করছেন।

মৃত্যুর গুজব প্রসঙ্গে বাংলাদেশ শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য ও চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি এক ফেসবুক পোস্টে জানান, জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার ভালো আছেন। তিনি ফুসফুসে সংক্রমণ নিয়ে বনশ্রীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। এক–দুদিনের মধ্যেই হাসপাতাল ছেড়ে বাসায় ফিরতে পারেন বলেও জানান তিনি। হারুন কিসিঞ্জারের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন রুমানা ইসলাম মুক্তি।

রূপালী বাংলাদেশ

Link copied!