× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৫:২৪ পিএম

ছেলেকে মারধর, অভিযোগ নিয়ে থানায় মনিরা মিঠু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৫:২৪ পিএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। ছবি- সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। ছবি- সংগৃহীত

রাজধানীর ব্যস্ত সড়কে হামলা ও মারধরের শিকার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু–এর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)  সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানান তিনি। ঘটনার পরপরই তিনি লিখিত অভিযোগ নিয়ে রাজধানীর উত্তরার তুরাগ থানায় যান।

নিজের ফেসবুক পোস্টে একটি প্রাইভেটকারের ছবি শেয়ার করে মনিরা মিঠু দাবি করেন, তার গাড়িকে লক্ষ্য করে পেছন দিক থেকে অত্যন্ত দ্রুতগতিতে ধাক্কা দেওয়া হয়।

তিনি লেখেন, ‘এই প্রাইভেট গাড়িটি ভয়ংকর গতিতে এসে আমার গাড়ির পেছনে ধাক্কা দেয়। এরপর গাড়ি থেকে নেমে দুইজন ব্যক্তি আমার বড় ছেলে উপন্যাসকে এলোপাতাড়ি মারধর করে। তারা তাকে রাস্তায় ফেলে পিটিয়ে গুরুতর আহত করে এবং দ্রুত পালিয়ে যায়।’

অভিনেত্রী আরও অভিযোগ করেন, হামলার সময় তার ছেলেকে প্রকাশ্যে মারধরের একটি ভিডিও ধারণ করা হয়েছে। বিষয়টি তাকে আরও উদ্বিগ্ন করে তুলেছে। তিনি হামলাকারীদের ব্যবহৃত গাড়ির নম্বরও প্রকাশ করেন—‘ঢাকা মেট্রো ঘ ১৬-০৯০৫’—এবং সংশ্লিষ্টদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।

ঘটনার বিষয়ে একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে মনিরা মিঠু বলেন, ‘আমার বড় ছেলে চোখে প্রচণ্ড আঘাত পেয়েছে। আমরা লিখিত অভিযোগ দিতে উত্তরার তুরাগ থানায় এসেছি। মামলার প্রস্তুতি চলছে। আনুষ্ঠানিকভাবে মামলা দায়েরের পর বিস্তারিত জানাব।’

তুরাগ থানার ডিউটি অফিসার সানজিদা সমকালকে বলেন, ‘মনিরা আক্তার মিঠু মাত্রাই থানায় এসেছেন। তিনি ঠিক কি অভিযোগ নিয়ে এসেছেন তা এখনো আমরা শুনিনি। অভিযোগের ভিত্তিতে আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!