ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘গোপন তথ্য’ ফাঁস করলেন কেয়া পায়েল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৪:২২ পিএম
জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ছবি- সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত থাকেন সারা বছর। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এক ব্যক্তিগত অভ্যাস শেয়ার করে আলোচনায় এসেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘গোপন তথ্য ফাঁস করে দিলাম’-লেখা ক্যাপশনে ৪৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন তিনি।

ভিডিওতে দেখা গেছে, সামনে বরফ মেশানো পানির একটি পাত্র নিয়ে বসে আছেন অভিনেত্রী।

ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, অনেকেই  ইদানীং আমার ত্বকের উজ্জ্বলতা নিয়ে মন্তব্য করছেন। আমার স্কিনের গ্লোর পেছনে একটি কারণ ‘পায়েল বাই পায়েল’ হলেও আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো বরফ পানি ব্যবহার।

তিনি বলেন, মুখে বরফ পানি দিলে আমার ঘুম কেটে যায় এবং এটি ত্বকের জন্যও ভালো কাজ করে। 

ভিডিওতে দেখা গেছে, তিনি সেই বরফ পানির পাত্রে মুখ ডুবিয়ে দেখান কিভাবে সকালে ঘুম দূর করেন।