× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৬:৫৭ পিএম

ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে আদালতে অভিনেতা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৬:৫৭ পিএম

রাসেল ব্র্যান্ড। ছবি : সংগৃহীত

রাসেল ব্র্যান্ড। ছবি : সংগৃহীত

ব্রিটিশ বিনোদন জগতের এক সময়ের বিতর্কিত ও প্রভাবশালী তারকা রাসেল ব্র্যান্ড আবারও আদালতের কাঠগড়ায়। ২০০৯ সালে দুই নারীকে ধর্ষণ ও যৌন হয়রানির নতুন অভিযোগে মঙ্গলবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে হাজির হন তিনি। তবে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন ৫০ বছর বয়সি এই অভিনেতা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে যখন রাসেল ব্র্যান্ড আদালতে পৌঁছান, তখন তার পরনে ছিল সাদা কাউবয় হ্যাট এবং চোখে সানগ্লাস।

এক সময়কার এই ‘ব্যাড বয়’ এখন নিজেকে একজন ধর্মপ্রাণ খ্রিষ্টান হিসেবে দাবি করেন। সাংবাদিকরা তার মানসিক অবস্থা জানতে চাইলে তিনি সংক্ষিপ্ত অথচ রহস্যময় উত্তরে বলেন, ‘আমি ধন্য বোধ করছি।’

লন্ডন মেট্রোপলিটন পুলিশের দেওয়া তথ্যমতে, নতুন এই অভিযোগগুলো ২০০৯ সালের। তবে ব্র্যান্ডের বিরুদ্ধে আইনি জটিলতা এটাই প্রথম নয়। গত বছরও তার বিরুদ্ধে ১৯৯৯ থেকে ২০০৫ সালের মধ্যে চারজন নারীকে যৌন নিপীড়নের পাঁচটি অভিযোগ আনা হয়েছিল।

জানা যায়, আগামী জুনে এই মামলাগুলোর বিচার শুরু হওয়ার কথা। নতুন এই অভিযোগগুলো আগের মামলার সাথে যুক্ত করা হবে কি না, তা নিয়ে আগামী মাসে সিদ্ধান্ত নেবে আদালত।

এ বিষয়ে ব্র্যান্ডের আইনজীবীরা জানিয়েছেন, নতুন অভিযোগগুলো খতিয়ে দেখতে এবং সঠিক তথ্য উপাত্ত সংগ্রহে তাদের আরও সময়ের প্রয়োজন।

নব্বইয়ের দশকে স্ট্যান্ড-আপ কমেডি দিয়ে ক্যারিয়ার শুরু করা রাসেল ব্র্যান্ড এক সময় ব্রিটিশ গণমাধ্যমের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। 

এমটিভি ও বিবিসির নামি উপস্থাপক হওয়ার পাশাপাশি হলিউডের জনপ্রিয় সিনেমা ‘গেট হিম টু দ্য গ্রিক’-এ অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পান। ২০১০ সালে পপ তারকা কেটি পেরিকে বিয়ে করলেও সেই সংসার টিকেছিল মাত্র ১৪ মাস।

রূপালী বাংলাদেশ

Link copied!