× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৫:২২ পিএম

ধার করা টাকায় ইকরাকে বিয়ে করেছিলেন আলভী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৫:২২ পিএম

অভিনেতা যাহের আলভী ও তার স্ত্রী। ছবি : রূপালী বাংলাদেশ

অভিনেতা যাহের আলভী ও তার স্ত্রী। ছবি : রূপালী বাংলাদেশ

অভিনেতা যাহের আলভীর ভালোবাসার সুখের ঘরে দুঃখের সুর। অভিনেতার স্ত্রী আফরা ইবনাত ইকরা শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আত্মহত্যা করেছেন। বর্তমানে আলভী নেপালে শুটিংয়ে অবস্থান করছেন। স্ত্রীর খবর শুনেই দেশের উদ্দেশ্য রওনা দিয়েছেন তিনি।

২০১০ সালের ৯ নভেম্বরে ভালোবেসে বিয়ে করেছিলেন এ সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা যাহের আলভী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪১ ব্যাচের শিক্ষার্থী আফরা ইবনাত ইকরা। বেশ সুখে চলছিল তাদের সংসার।

১৪ তম বিবাহবার্ষিকীতে ফেসবুক স্ট্যাটাসে তাদের বিয়ের ঘটনা উল্লেখ করে অভিনেতার স্ত্রী ইকরা লিখেছিলেন, ২০১০, ৯ নভেম্বর, ভবিষ‍্যত কি হবে না জেনে দুইজন মিলে একটা পাগলামিই করলাম বলা চলে! চলো বিয়ে করে ফেলি! করেই ফেললাম! যেদিন আমরা বিয়ে করি ওর পকেটে মনে হয় ২ হাজার টাকা ছিল। বন্ধুর থেকে ধার করে মিষ্টি কিনেছিল! যাই হোক, এরপর তো শুরু হলো ঝড় ঝাপটা! এদিকে, আমি বাবা-মায়ের একমাত্র মেয়ে আর ওদিকে, সে অনেক কষ্টে বড় করা মায়ের বড় ছেলে! শুরু হলো আমাদের যুদ্ধ! লাল নীল সংসার সাজানোর যুদ্ধ, ইঞ্জিনিয়ারিং-এর মতো সেক্টর ছেড়ে সে শুরু করল অভিনেতা হওয়ার স্ট্রাগল আর আমি তখন পুরান ঢাকা থেকে প্রতিদিন ৫ ঘণ্টা জার্নি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ‍্যালয় যাই!

তিনি লিখেন, কষ্ট হতো অনেক। কিন্তু মাথায় চিন্তা গ্র‍্যাজুয়েশন শেষ তো করতেই হবে! ভালো চাকরি করতেই হবে! এর মধ‍্যে দুই পরিবারের মান-অভিমান ভাঙা শুরু হলে আমরা ২০১৫ সাল থেকে লাল নীল সংসার একসাথে শুরু করি! আমি পার্ট টাইম জব তো করতামই আর সে কাজের পিছনে ছুটতো! এভাবেই দৌড়াতে দৌড়াতে একদিন রাস্তা খোলা শুরু হলো! আর আমাদের ছোট ছোট স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হওয়া শুরু হলো! পছন্দের দেশে বছরে ৫ বার যাওয়া থেকে শুরু করে, সন্তানের আগমন উপলক্ষে নিজেদের প্রথম গাড়ি, যেখানেই যেতে চেয়েছি কখনো না শুনি নাই, দুইজনই আমরা পাগল! তাই আমাদের একসাথে পাগলামিটা জমে!

জাহের আলভী এখন ব্যস্ত অভিনেতা। তার সেই সংগ্রামী জীবনের সঙ্গে বর্তমানের জীবন এখনো মেলানো ভার। অভিনেতার থেকে চিরতরে ছুটি নিয়েছেন ইকরা। তার অকাল চলে যাওয়াতে কাঁদছেন শোবিজ কর্মীরা।

রূপালী বাংলাদেশ

Link copied!