× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৮:০৫ পিএম

ইকরাকে নিয়ে আলভীর নতুন পোস্ট, বিতর্কের ঝড়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৮:০৫ পিএম

অভিনেতা যাহের আলভী ও  আফরা ইভনাথ খান ইকরা। ছবি : সংগৃহীত

অভিনেতা যাহের আলভী ও আফরা ইভনাথ খান ইকরা। ছবি : সংগৃহীত

আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে নানা বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন ছোট পর্দার অভিনেতা যাহের আলভী। সদ্যপ্রয়াত স্ত্রীকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি আবেগঘন পোস্ট ঘিরে তৈরি হয়েছে সমালোচনার ঝড়।

বুধবার (৪ মার্চ) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে আলভী স্ত্রীকে ‘ইকলি’ সম্বোধন করে একাধিক প্রশ্ন তোলেন। 

আলভীর লিখেন, ‘ইকলি, তোকে একটা প্রশ্ন করি? কোন একদিন তোর কাছে এসে উত্তরটা শুনে নিব! আচ্ছা, আজকে তোর জায়গায় যদি আমি চলে যেতাম, তখনো কি সমগ্র পৃথিবী তোর বিরুদ্ধে চলে যেত! তোকে টেনে হিচড়ে নীচে নামানোর চেষ্টা করত? তখনো কি সবাই আমাদের রিযিককে নিয়ে মায়া কান্না করত? এতই যদি রিযিকের জন্য ওদের মায়া কাজ করত, তাহলে ওরাও কি পারত এভাবে ওর ভবিষ্যতের কথা না ভেবে তোকে নোংরাভাবে এক্সপোজ করতে? নাকি ভাবত, ছেলেটা বড় হয়ে এসব দেখলে মেন্টালি আনস্ট্যাবল হয়ে যাবে। তখনো কি আমার বন্ধুরা প্রয়োজনের চেয়ে বেশি মিথ্যে বলে সাধারণ মানুষের মাঝে তোকে খারাপের চেয়ে খারাপ বানাত?’

তিনি লিখেন, ‘খুব শিগগিরই তোর সাথে কোন এক পাহাড়ের চূড়ায় বসে, গল্প করতে করতে শুনে নিব তোর কাছ থেকে। শুনব কেমন লাগছিলো তোর, আমার আগে চলে এসে এই মিথ্যে জগতের লীলা খেলা! তৃপ্তি পেয়েছিলি খুব? রাগ করব, অভিমান করব, আবার তুই সরি বলবি, আমি জড়িয়ে ধরে ইটস ওকে বলব। সন্ধ্যা হয়ে আসবে, আবার দুইজন হারিয়ে যাব।’

ইকরাকে ‘ইকলি’ নামে ডাকতেন আলভী। সেই নাম উল্লেখ করেই পোস্টটি লিখেছেন তিনি। তবে, পোস্টটি প্রকাশের পরই মন্তব্যের ঘরে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকেই তার বক্তব্যকে ‘আবেগের আড়ালে দায় এড়ানোর চেষ্টা’ হিসেবে আখ্যা দেন। কেউ কেউ সরাসরি প্রশ্ন তোলেন, সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষাপটে এই পোস্ট কতটা গ্রহণযোগ্য।

সমালোচনার ঝড় বাড়তে থাকায় একপর্যায়ে নিজের পোস্টের মন্তব্যের ঘর বন্ধ করে দেন আলভী। কিন্তু তাতেও বিতর্ক থামেনি। স্ক্রিনশট আকারে পোস্টটি বিভিন্ন পেজ ও প্রোফাইল থেকে ছড়িয়ে পড়ে। সেখানে অনেকে ক্ষোভ জানিয়ে লিখেছেন, ব্যক্তিগত ট্র্যাজেডিকে সামনে এনে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।

এদিকে ইকরার পরিবারের অভিযোগ, আলভীর সঙ্গে সহকর্মী ইফফাত আরা তিথির ঘনিষ্ঠতার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা। এ ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় একটি মামলা দায়ের করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইকরা মারা যান। এরপর থেকেই আলভী ও তিথিকে ঘিরে আলোচনা-সমালোচনা সামাজিক মাধ্যমে আরও জোরালো হয়ে ওঠে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!