× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৫:১৫ পিএম

এলো ঈদের সিনেমা ‘রাক্ষস’র প্রথম পোস্টার 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৫:১৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

একটি চেয়ারে বসে আছেন সিয়াম আহমেদ। পায়ের উপর পা তোলা, ঠোঁটে সিগারেট, বা হাতে রক্তমাখা চাপাতি। তার মুখ, জামায় রক্তে ভরা। চেয়ারের চারপাশে অনেকগুলো মৃতদেহ। তাদের উপরে গোলাপের বৃষ্টি পড়ছে। সিয়ামের মাথার উপরে লাল রঙে ‘রাক্ষস’-এর টাইটেল লোগো। এমনটা দেখা গেছে এবারের ঈদের আকাঙ্খিত সিনেমা ‘রাক্ষস’-এর প্রথম পোস্টারে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পোস্টারটি প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন। প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে সিয়ামের বিপরীতে রয়েছেন সুস্মিতা চ্যাটার্জি।

শাহরিন আক্তার সুমি বলেন, অনেক দিন ধরে পর্দায় ক্রেজি লাভ স্টোরি দেখা যায় না। ‘রাক্ষস’ একটি পাগলাটে প্রেমের গল্প। সেই সঙ্গে এতে রয়েছে ফ্যামিলি ড্রামা। আমাদের বিশ্বাস সিনেমাটি এবারের ঈদে দর্শক পছন্দের শীর্ষে থাকবে। 

উল্লেখ্য, রিয়েল এনার্জির প্রযোজনায় এর আগে ‘বরবাদ’ নির্মিত হয়েছিল। ‘বরবাদ’-এর চেয়ে তিন গুণ ভায়োলেন্স আছে এই সিনেমায়। তার বিশ্বাস, দর্শক ভালোভাবে নেবে এবং যারা একবার রাক্ষস দেখবে, তারা বারবার দেখতে চাইবে— বলে জানান সুমি।

সিনাটির আইটেম গানে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন। তাকে দেখা গেছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’-এর মত সিনেমাতে। এছাড়া সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন তিনি। শুধু নাতালিয়া নয়, ছবিটিতে আরও অনেক চমক রয়েছে বলে জানালেন প্রযোজক সুমি। খুব শিগগিরই সিনেমাটি সেন্সরেও জমা পড়বে বলে জানান তিনি।

Link copied!