× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০২:২৮ পিএম

ঈদে আসছে আসিফ আকবরের ‘ভুল’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০২:২৮ পিএম

আসিফ আকবর। ছবি : রূপালী বাংলাদেশ

আসিফ আকবর। ছবি : রূপালী বাংলাদেশ

দীর্ঘদিন পর নতুন গানে ফিরেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। অডিও ক্যারিয়ার যেখান থেকে শুরু, সেই সাউন্ডটেক থেকেই ঈদে নতুন গান নিয়ে আসছেন তিনি। গানের শিরোনাম ‘ভুল’। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ।

গানটির কথা অনেকটা এ রকমভাবিনি কখনও আসবে দিন, থাকব আমি তোমায় ছাড়া, দুটি পথ হায় দুদিকে যাবে, হয়ে যাব ছন্নছাড়া। এ গানটি রেকর্ডিংয়ের মধ্যে দিয়ে অনেকটা সময় পর রেকর্ডিংয়ে ফিরেছেন এ তারকা। ঈদে সাউন্ডটেকের ব্যানারে গানটি প্রকাশ হবে মিউজিক ভিডিওসহ। ভিডিও নির্দেশনা দিচ্ছেন সৈকত রেজা।

আসিফ আকবর বলেন, ‘ভুল’ শিরোনামে গানটি রেকর্ডিংয়ের মধ্য দিয়ে অনেকটা সময় পর নতুন গানের ফিরলাম। গানটির কথা-সুর-সংগীতায়োজন মিলিয়ে মনের মতো হয়েছে। আমার বিশ্বাস, গানটি প্রকাশ পেলে সবার ভালো লাগবে।

গানটির গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, দীর্ঘদিন পর আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করা হলো। ইচ্ছে ছিল মনের মতো কথামালা দিয়ে একটি গান করার। সেটা করতে পেরেছি। আসিফ ভাই নিজেও গানটি নিয়ে যথেষ্ট খুশি। আমার বিশ্বাস, গানটি প্রকাশ পেলে ভালো লাগবে সবার।

সাউন্ডটেকের স্বত্বাধিকারী সুলতান মাহমুদ বাবুল বলেন, আসিফের সঙ্গে সব সময়ই সাউন্ডটেকের অন্য রকম সম্পর্ক রয়েছে। সেই শুরু থেকে তার অনেক অনেক গান আমরা প্রকাশ করেছি, তুমুল জনপ্রিয় হয়েছে। রেকর্ডসংখ্যক ক্যাসেট বিক্রি হয়েছে। এখন সময় বদলেছে। আসিফের গান আমরা নিয়মিত করার চেষ্টা করি। তবে এবারের গানটি অনেক দিন পর আসছে সাউন্ডটেক থেকে। আমার বিশ্বাস, গানটি ভালো লাগবে সবার।

জানা গেছে, ঈদের আগেই সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ পাবে আসিফ আকবরের ‘ভুল’।

রূপালী বাংলাদেশ

Link copied!