× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০২:৫৪ পিএম

খেলার মাঠে ‘দম’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০২:৫৪ পিএম

মিরপুর স্টেডিয়ামে ‘দম’ চলচ্চিত্রের টিম। ছবি : সংগৃহীত

মিরপুর স্টেডিয়ামে ‘দম’ চলচ্চিত্রের টিম। ছবি : সংগৃহীত

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (১৫ মার্চ) বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে টাইগারদের উৎসাহ জুগিয়েছে বহুল আলোচিত ‘দম’ চলচ্চিত্রের টিম। ম্যাচে টানটান উত্তেজনার মাঝে শোবিজ তারকাদের উপস্থিতি গ্যালারিতে এক নতুন মাত্রা যোগ করে।

গ্যালারিতে ‘দম’ টিমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, চিত্রনায়িকা পূজা চেরি, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ অনেকে।

বাংলাদেশের ইনিংস শুরু হয় দুপুরে, বিকেলের দিকে গ্যালারিতে দেখা যায় ‘দম’ টিমের সদস্যদের। সাধারণ দর্শকদের সাথে বসে তারা ম্যাচটি উপভোগ করেন, ছবি তোলেন এবং বাংলাদেশ দলের প্রতিটি বাউন্ডারিতে উল্লাস প্রকাশ করেন। গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে আফরান নিশো ও পূজা চেরিকে নিয়ে ছিল ব্যাপক আগ্রহ। খেলার ফাঁকে ফাঁকে তারা দর্শকদের সাথে কুশল বিনিময় করেন এবং সেলফি তোলেন।

প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ক্রিকেট আর সিনেমা বাংলাদেশের মানুষের আবেগের জায়গা। আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের অনুপ্রাণিত করতেই আমরা মাঠে এসেছি। দর্শকদের ভালোবাসা আমাদের আপ্লুত করেছে।

দীর্ঘদিন পর মাঠে বসে খেলা দেখা প্রসঙ্গে আফরান নিশো বলেন, মিরপুরের গ্যালারির গর্জন সবসময়ই অন্যরকম অনুভূতি দেয়। আজ (রোববার) বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে সেই উত্তেজনা সরাসরি অনুভব করতে পেরে দারুণ লাগছে। সঙ্গে রয়েছে আমাদের সিনেমার দম। সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প এটি, জয়ের গল্পও বলতে পারেন। মাঠে কিংবা পর্দায় আমরা জয়ই প্রত্যাশা করি।

অন্যদিকে, পূজা বলেন, ‘দম’ টিমের সঙ্গে টাইগারদের সমর্থন করতে পেরে খুবই আনন্দিত।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ‘দম’ সিনেমাটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী, ডলি জহুর অভিনীত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদোওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ।

রূপালী বাংলাদেশ

Link copied!