× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৫:৫০ পিএম

সংসার ভাঙল মৌসুমী হামিদের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৫:৫০ পিএম

অভিনেত্রী মৌসুমী হামিদ ও রানা। ছবি : সংগৃহীত

অভিনেত্রী মৌসুমী হামিদ ও রানা। ছবি : সংগৃহীত

২০২৪ সালের ১২ জানুয়ারি চিত্রনাট্যকার লেখক-নির্মাতা আবু সাইয়িদ রানাকে ভালোবেসে বিয়ে করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। বছর না ঘুরতেই একই বছর অভিনেত্রীর সংসার ভাঙার গুঞ্জন ছড়ায়।

সে সময় মৌসুমী জানিয়েছিলেন খবরটি সত্য নয়। অবশেষে ভেঙেই গেল মৌসুমীর সংসার। স্বামীর পরকীয়ার জেরে ভালোবাসার ঘর ভেঙেছে বলে জানা গেছে।

তবে পরকীয়ার অভিযোগ নিয়ে মৌসুমীর সাবেক স্বামীর মন্তব্য পাওয়া যায়নি।

গত বছর নভেম্বর থেকে এক ছাদের নিচে বসবাস করছেন না তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করলেও আপাতত এ নিয়ে বিস্তারিত বলার পরিস্থিতিতে নেই বলে বিষয়টি এড়িয়ে গেছেন মৌসুমী হামিদ।

২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানার বিয়ে হয়। তাদের এই অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যেত।

 

রূপালী বাংলাদেশ

Link copied!