× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৩:১০ পিএম

বিতর্ক ছাপিয়ে সময়ের পাশে সাহেবা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৩:১০ পিএম

সময় রায়না এবং আইপিএল সঞ্চালিকা সাহেবা বালি। ছবি : সংগৃহীত

সময় রায়না এবং আইপিএল সঞ্চালিকা সাহেবা বালি। ছবি : সংগৃহীত

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় কমেডিয়ান সময় রায়না এবং আইপিএল সঞ্চালিকা সাহেবা বালিকে নিয়ে মেতেছে নেটদুনিয়া। সম্প্রতি মুক্তি পাওয়া সময় রায়নার স্ট্যান্ড-আপ স্পেশাল ‘স্টিল অ্যালাইভ’-কে কেন্দ্র করে সাহেবা বালির একটি বিশেষ বার্তা এখন টক অব দ্য টাউন। 

কামব্যাকের মঞ্চে আবেগঘন সংহতি ২০২৫ সালের 'ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট' বিতর্কের পর অনেকটা আড়ালেই চলে গিয়েছিলেন সময় রায়না। সেই কঠিন সময় পার করে গত ৭ এপ্রিল ২০২৬-এ ইউটিউবে মুক্তি পেয়েছে তার নতুন শো ‘স্টিল অ্যালাইভ’। 

এই বিশেষ মুহূর্তেই সাহেবা বালি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, সময়ের ভেঙে পড়া থেকে শুরু করে গিটার হাতে গান গেয়ে আবার ঘুরে দাঁড়ানোর প্রতিটি মুহূর্ত তিনি কাছ থেকে দেখেছেন। 

সাহেবার ভাষায়, তোমাকে দেখে মানুষ বুঝছে যে ভালোবাসা সবসময় ঘৃণার ওপর জয়লাভ করে।

জানা যায়, গত বছর 'ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট' শো-এর একটি পর্বে এক অতিথির আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। সেই রেশ ধরে একাধিক এফআইআর এবং তীব্র সমালোচনার মুখে শো-টি বন্ধ করে দিতে বাধ্য হন সময়। 

নতুন শো ‘স্টিল অ্যালাইভ’-এ সেই বিতর্কিত অধ্যায় নিয়ে প্রথমবারের মতো খোলামেলা কথা বলেছেন তিনি। ঘৃণা আর আইনি লড়াইয়ের মানসিক চাপ সামলে কীভাবে তিনি নিজেকে ফিরে পেয়েছেন, সেই চিত্রই ফুটে উঠেছে এই স্পেশালে।

সাহেবার ব্যক্তিগত লড়াই সময়ের প্রতি সাহেবার এই সমর্থন আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে কারণ তিনি নিজেও সম্প্রতি সাইবার বুলিং-এর শিকার হয়েছেন। 

লায়লা মজনু' খ্যাত এই অভিনেত্রীর পুরনো কিছু ভিডিও ক্লিপকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি হয়েছিল। দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠলে সাহেবা অত্যন্ত সাহসের সাথে পরিস্থিতি মোকাবিলা করেন এবং স্পষ্ট জানান যে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!