× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৪:৫৮ পিএম

শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে ‘রাক্ষস’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৪:৫৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঈদের অন্যতম আলোচিত সিনেমা রাক্ষস। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই রোমান্টিক থ্রিলারটি মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। ইন্ডাস্ট্রি হিট ‘বরবাদ’-এর নির্মাতার এই সিনেমাটি এবার দেশের সীমানা পেরিয়ে যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে শুক্রবার (১৭ এপ্রিল)।

আন্তর্জাতিক পরিবেশক হিসেবে রয়েছে গ্যালাক্সি মিডিয়া। উত্তর আমেরিকার ৯টি শহরে সিনেমাটি প্রদর্শিত হবে। এ উপলক্ষে নিউইয়র্কের একটি পার্টি হলে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দ।

গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার বদরুদ্দোজা সাগর বলেন, আমরা সবসময়ই ভিন্নধর্মী ও শক্তিশালী গল্পের বাংলা সিনেমা দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই। রাক্ষস এমন একটি চলচ্চিত্র, যা শুধু বিনোদনই দেবে না-দর্শকদের ভেতর থেকে নাড়িয়ে দেবে। উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে এটি হবে একটি স্মরণীয় অভিজ্ঞতা।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, যিনি ‘রাক্ষস’ চরিত্রে এক ভিন্নরূপে হাজির হচ্ছেন। ইতোমধ্যেই পোস্টার ও প্রচারণায় তার লুক দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। রিয়েল এনার্জী প্রোডাকশন-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের প্রধান প্রধান এএমসি সিনেমা হলগুলোতে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’। উল্লেখযোগ্য কয়েকটি থিয়েটার হলো কলোরাডো: এএমসি হাইল্যান্ডস র‍্যাঞ্চ ২৪ এবং এএমসি ফোর্ট কলিন্স ১০; ফ্লোরিডা: এএমসি অ্যাভেন্টুরা মল ২৪ এবং এএমসি সানসেট প্লেস ২৪; নিউ জার্সি: এএমসি জার্সি গার্ডেনস ২০, এএমসি ব্রান্সউইক স্কয়ার ১৩ এবং এএমসি চেরি হিল ২৪; পেনসিলভেনিয়া: এএমসি নেশামিনি ২৪ (এখানে ২২ এপ্রিল থেকে প্রদর্শিত হবে); ম্যাসাচুসেটস: এএমসি বার্লিংটন ১০; মিশিগান: এএমসি ফোরাম ৩০; ওহাইও: এএমসি ইস্টন টাউন সেন্টার ৩০; নর্থ ক্যারোলিনা: এএমসি ক্লাসিক জ্যাকসনভিল ১৬; ওকলাহোমা: এএমসি পেন স্কয়ার মল ১০।

রূপালী বাংলাদেশ

Link copied!