× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১০:১৭ এএম

মারা গেছেন অভিনেতা তারিকুজ্জামান তপন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১০:১৭ এএম

কৌতুক অভিনেতা তারিকুজ্জামান তপন।  ছবি : সংগৃহীত

কৌতুক অভিনেতা তারিকুজ্জামান তপন। ছবি : সংগৃহীত

দেশের ছোট ও বড় পর্দার সুপরিচিত মুখ, জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান অপু।

তারিকুজ্জামান তপনের মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনয় শিল্পীসংঘ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়, ‘অভিনয় শিল্পীসংঘ বাংলাদেশের সদস্য ও আমাদের সবার প্রিয় সহকর্মী তারিকুজ্জামান তপন আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসে এই প্রবীণ অভিনেতার খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, রোগটি তখন চতুর্থ ধাপে (ফোর্থ স্টেজ) পৌঁছে গিয়েছিল। এরপর থেকেই তিনি উন্নত চিকিৎসাধীন ছিলেন এবং নিয়মিত কেমোথেরাপি নিচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত মরণব্যাধি ক্যানসারের কাছে হার মেনে বিদায় নিলেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে তারিকুজ্জামান তপন টেলিভিশন নাটক ও সিনেমায় নিয়মিত অভিনয় করেছেন। বিশেষ করে কৌতুক চরিত্রে তার সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করত। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে- ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘জোড়া শালিক’ ও ‘হাতছানি’। অসংখ্য দর্শকপ্রিয় নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন।

তার অকাল প্রয়াণে অভিনয় জগতের সহকর্মী এবং ভক্ত-অনুরাগীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক তারকা ও নির্মাতা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!