× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৭:০০ পিএম

স্বীকৃতি পেল নির্মাতা জাহেদীর ছেলে আলী আদ্রীয়ান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৭:০০ পিএম

আলী আদ্রীয়ান জাহেদী। ছবি : রূপালী বাংলাদেশ

আলী আদ্রীয়ান জাহেদী। ছবি : রূপালী বাংলাদেশ

হাউস অব ইয়ুথ ডায়ালগ আয়োজিত ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি (ইউএনজিএ) সেশন–২ মডেল ইউনাইটেড নেশনস সম্মেলনে আউটস্ট্যান্ডিং ডেলিগেট স্বীকৃতি অর্জন করেছে চলচ্চিত্র নির্মাতা ও লেখক আলী জুলফিকার জাহেদীর একমাত্র ছেলে তরুণ নির্মাতা আলী আদ্রীয়ান জাহেদী।

শনিবার (২৫ এপ্রিল) ও রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হওয়া দুই দিনব্যাপী এ সম্মেলনে আদ্রীয়ান স্টেট অব ইসরায়েলের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে এই স্বীকৃতি পেয়েছেন বলে পরিচালক জাহেদী জানিয়েছেন।

আয়োজকদের মতে, সম্মেলনে আদ্রীয়ান অসাধারণ পারফরম্যান্স, কূটনৈতিক যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ, বিশ্লেষণী চিন্তাশক্তি এবং সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়। এ উপলক্ষে তাকে একটি স্মারক ক্রেস্টও প্রদান করা হয়েছে।

আলী আদ্রীয়ান জাহেদীর সৃজনশীল যাত্রা শুরু হয় শৈশব থেকেই। মাত্র তিন বছর বয়সে টেলিভিশন ফিকশন ‘পকেট’–এ অংশগ্রহণের মাধ্যমে তার মিডিয়া যাত্রা শুরু হয়। পরে সে তার বাবা নির্মাতা আলী জুলফিকার জাহেদী পরিচালিত চলচ্চিত্র ‘কাগজ–দ্য পেপার’–এ অভিনয় করে।

মাত্র সাত বছর বয়সে আলী আদ্রীয়ান চলচ্চিত্র নির্মাণে যুক্ত হয়। তার পরিচালিত ও অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কোভিড ২০২০’ আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি লাভ করে।

চলচ্চিত্রটি রাশিয়ার দ্য কপার ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল থেকে অনারেবল মেনশন অর্জন করে। এ ছাড়াও যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ওয়ার্ল্ড ইমপ্যাক্ট ফিল্ম ফেস্টিভ্যাল (SWIFF)–এ বেস্ট সুপার শর্ট ফিল্ম বিভাগে কোয়ার্টার-ফাইনালিস্ট অ্যাওয়ার্ড লাভ করে।

SWIFF বিশ্বজুড়ে তরুণ নির্মাতাদের উৎসাহিত করার জন্য পরিচিত একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। তারা অংশগ্রহণকারিদের জন্য সাবমিশন ফি মওকুফ করে নতুন নির্মাতাদের সুযোগ সৃষ্টি করে থাকে। এ ছাড়া ভবিষ্যৎ নেটওয়ার্কিং, ইন্ডাস্ট্রি কানেকশন এবং সৃজনশীল বিকাশের সুযোগও প্রদান করে।

ফেস্টিভ্যালটি Amazon Prime Video Direct–এর ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবেও পরিচিত। ফলে কোয়ার্টার-ফাইনালিস্ট বিজয়ীরা ভবিষ্যতে SWIFF-এর মাধ্যমে প্রাইম ভিডিও ডিস্ট্রিবিউশন সুযোগ পাওয়ার সম্ভাবনাও পেয়ে থাকে।

অল্প বয়সে এমন আন্তর্জাতিক স্বীকৃতি আলী আদ্রীয়ানের সৃজনশীল সম্ভাবনা ও আত্মবিশ্বাসেরই প্রতিফলন বলে মনে করছেন পরিচালক জাহেদী।

বর্তমানে আদ্রীয়ান কানাডিয়ান ট্রিলিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, পড়াশোনার পাশাপাশি আদ্রীয়ান নেতৃত্ব উন্নয়ন, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিচ্ছে। তারা আশা প্রকাশ করেন, এসব অর্জন ভবিষ্যতে তাকে আরও বড় সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!