× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০১:৪৬ পিএম

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০১:৪৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ এবার শেষ হতে যাচ্ছে বিশেষ মেগা এপিসোডের মাধ্যমে। পারিবারিক সম্পর্ক, ভালোবাসা ও টানাপোড়েনের গল্পে নির্মিত এই নাটকটি শুরু থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে।

পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই ধারাবাহিকটির ইতোমধ্যে ৪৬টি পর্ব প্রচারিত হয়েছে। মোট ৫২ পর্বে নাটকটি শেষ হবে বলে জানা গেছে।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, দর্শকদের দীর্ঘদিনের অনুরোধের কারণে শেষ পর্বটি বিশেষভাবে ‘মেগা এপিসোড’ হিসেবে উপস্থাপন করা হবে। সাধারণত প্রতিটি পর্ব ২৫ মিনিটের হলেও শেষ পর্বটি হবে প্রায় দেড় ঘণ্টার।

টেলিভিশনের সময়সীমার কারণে এতদিন বড় পর্ব প্রচার করা সম্ভব হয়নি। তবে দর্শকদের আগ্রহের কথা বিবেচনায় নিয়ে সমাপ্তি পর্বটি বিশেষ আয়োজনে নির্মাণ করা হয়েছে।

নাটকটিতে ফাহাদ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সামির চরিত্রে খায়রুল বাসার, মেহরী চরিত্রে কেয়া পায়েল এবং সায়রা চরিত্রে সুনেরাহ বিনতে কামাল। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার ও মনিরা আক্তার মিঠু।

গত বছরের ৫ নভেম্বর থেকে চ্যানেল আইতে প্রচার শুরু হওয়া এই ধারাবাহিকটি অনলাইন প্ল্যাটফর্ম ‘সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। নির্মাতার আশা, দেড় ঘণ্টার বিশেষ সমাপ্তি পর্বটি দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!