ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কারিনা কায়সারের মৃত্যু, ফেসবুকে যা বললেন বাবা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৩:০৭ এএম
ছবি : সংগৃহীত

জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদের মেয়ে, কনটেন্ট ক্রিয়েটর অভিনেত্রী কারিনা কায়সার (৩০), লিভারসংক্রান্ত জটিলতায় মারা গেছেন।

শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে ফেসবুকে দেওয়া একটি পোস্টে কায়সার হামিদ তথ্য নিশ্চিত করেন। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুক পোস্টে কায়সার হামিদ লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে।’

তিনি আরও লেখেন, ‘আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে বা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।