× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ১০:৫০ পিএম

সিঙ্গাপুরে অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ১০:৫০ পিএম

অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে দর্শকদের আগ্রহের কমতি নেই। অভিনয়ের পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনা হয়। তেমনি নতুন করে ফের অন্তর্জালে অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। বলা হচ্ছে, সিঙ্গাপুরে নাকি দ্বিতীয় বিয়ে করেছেন শাকিব খানের সাবেক স্ত্রী।  

এ বিষয়ে কথা বলেছেন ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অপু বিশ্বাসের সিঙ্গাপুরে বিয়ে নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, সেটি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। খবরটি সত্য হলে অপুকে শুভেচ্ছা জানাবেন বলেও মন্তব্য করেন তিনি।

আর যদি গুঞ্জন ভিত্তিহীন হয়, তাতেও বিস্মিত হওয়ার কিছু নেই বলে মনে করেন এই কোরিওগ্রাফার। তার ভাষায়, অপু বিশ্বাস নিজের যোগ্যতা ও আত্মবিশ্বাসে জীবনকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখেন।

গৌতম সাহা আরও বলেন, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাস কঠিন সময় পার করছিলেন। সে সময় তিনি নিয়মিত তার পাশে থাকার চেষ্টা করেছেন। রাত জেগে কথা বলে মানসিক সাহস জুগিয়েছেন এবং স্বাভাবিক জীবন ও কাজে ফিরে আসতে উৎসাহ দিয়েছেন।

তবে একপর্যায়ে তৃতীয় একজনের হস্তক্ষেপে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় বলেও দাবি করেন গৌতম সাহা। যদিও সেই ব্যক্তির পরিচয় তিনি প্রকাশ করেননি।

বর্তমানে শবনম বুবলীর সঙ্গে নিয়মিত কাজ করছেন গৌতম সাহা। তার মতে, দীর্ঘ কর্মজীবনে অনেক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে কাজ করলেও বুবলীর মতো সহযোগিতাপরায়ণ মানুষ খুব কমই পেয়েছেন। কাজের প্রতি তার আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব গৌতমের প্রশংসা কুড়িয়েছে।

অন্যদিকে, তিনি জানান এখন অপুর সঙ্গে আগের মতো যোগাযোগ না থাকলেও তাদের ভাই-বোনের মতো সম্পর্কের স্মৃতিগুলো এখনও মনে পড়ে। একসময় অপুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে বুবলীর সঙ্গে তার পেশাগত সম্পর্ক বেশি। দুই অভিনেত্রীকে ঘিরে তার এসব মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Link copied!