× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৪:৫২ পিএম

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমণি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৪:৫২ পিএম

সাকিব আল হাসান ও পরীমণি। ছবি : সংগৃহীত

সাকিব আল হাসান ও পরীমণি। ছবি : সংগৃহীত

ক্যারিয়ারের শুরু থেকেই নানা কারণে আলোচনায় থাকা অভিনেত্রী পরীমণি এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। ফেসবুক অনুসারীর সংখ্যায় তিনি ছাড়িয়ে গেছেন ক্রিকেটার সাকিব আল হাসানকে।

বর্তমানে পরীমণির অফিসিয়াল ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের ফলোয়ার সংখ্যা ১ কোটি ৬০ লাখের কিছু বেশি। ফলে প্রায় ১০ লাখ অনুসারীর ব্যবধানে দেশের তারকাদের মধ্যে ফেসবুক জনপ্রিয়তায় শীর্ষস্থান দখল করেছেন এই অভিনেত্রী।

এর আগে কয়েক দফা ফলোয়ার সংখ্যার দৌড়ে সাকিব ও পরীমণির মধ্যে প্রতিযোগিতা দেখা যায়। বিশেষ করে ২০২৩ সালের আগস্টে সাকিব আবারও এগিয়ে গিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দ্রুত অনুসারী বাড়িয়ে সেই ব্যবধান উল্টে দিয়েছেন পরীমণি।

পরীমণির ফেসবুক পেজে অনুসারীদের সক্রিয় উপস্থিতিও চোখে পড়ার মতো। কয়েক দিন আগে কন্যা সন্তানের একটি ভিডিও পোস্ট করে তিনি প্রায় ৯০ হাজার রিঅ্যাকশন পেয়েছেন। এর আগে মিষ্টি রোদে তোলা নিজের তিনটি ছবি শেয়ার করলে সেটিতে সাড়ে ৫৬ হাজারের বেশি রিঅ্যাকশন আসে। এ ছাড়া তার প্রকাশিত সাম্প্রতিক ভিডিওগুলোর ভিউ ১০ লাখ থেকে শুরু করে দেড় কোটিরও বেশি হয়েছে।

১ কোটি ৭০ লাখের বেশি অনুসারী থাকা সত্ত্বেও পরীমণি নিজে মাত্র সাতজনকে ফলো করেন। তবে তারা কারা, তা তিনি প্রকাশ্যে দেখার সুযোগ রাখেননি।

অন্যদিকে অভিনয়ে আগের তুলনায় অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছেন পরীমণি। বর্তমানে নিজের প্রতিষ্ঠান ‘বডি’ এবং সন্তানদের নিয়েই বেশি সময় ব্যয় করছেন। পাশাপাশি বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছেন। গত দেড় বছরে একাধিক সিনেমায় তার যুক্ত হওয়ার খবর শোনা গেলেও সেসব প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে এখনও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।

Link copied!