× UCB Sticker Card
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:১৫ পিএম

অপু-বুবলীর আগে শাকিবের প্রথম প্রেমিকা আসলে কে?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:১৫ পিএম

চিত্রনায়ক শাকিব খান। ছবি:  সংগৃহীত

চিত্রনায়ক শাকিব খান। ছবি: সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই দর্শক-ভক্তদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে তার প্রেম ও বিয়ে নিয়ে নানা সময়ে আলোচনা-সমালোচনা হলেও, নিজের প্রেমের গল্প নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি তাকে।

এক সাক্ষাৎকারে দীর্ঘদিন পর জীবনের এক অপূর্ণ প্রেমের গল্প অকপটে তুলে ধরেছেন শাকিব খান। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠিত ‘চাঁদ তারার গুঞ্জরণে’ অতিথি হয়েছিলেন শাকিব খান।

সেখানে তিনি জানান, একসময় গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলের এক তরুণীর প্রেমে পড়েছিলেন তিনি। তবে তাদের সম্পর্কটি শেষ পর্যন্ত পরিণতি পায়নি। সেই অসমাপ্ত ভালোবাসার স্মৃতি আজও তাকে নাড়া দেয়।

শাকিব বলেন, আমার বাসার কাছাকাছি ছিল ওর বাড়ি। দেখতে ভীষণ সুন্দর ছিল। আমি কিন্তু তার সঙ্গেই সেটেলড হতে চেয়েছিলাম। আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে মেয়েটি খুব ভালোবাসত। আমি সত্যিই তার সঙ্গেই সংসার করতে চেয়েছিলাম। মাঝে মাঝে একা বসে ভাবি—আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম!

অনুষ্ঠানে অভিনেত্রী পূর্ণিমা জানতে চান, সেই মানুষটিকে এখনও মিস করেন কি না এবং সম্পর্কটি নিয়ে অনুতপ্ত কিনা। জবাবে শাকিব বলেন, আমি এখনও তাকে মিস করি। মাঝেমধ্যে যখন একা থাকি, তখন ভাবি—কেন এমন হলো!

পরে তাকে প্রশ্ন করা হয়, সেই তরুণী যদি আবার জীবনে ফিরে আসেন, তাহলে তাকে গ্রহণ করবেন কি না। উত্তরে শাকিব বলেন, সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে অনেক ভালো থাকুক।

দীর্ঘদিন পর ব্যক্তিগত জীবনের এমন আবেগঘন একটি অধ্যায় প্রকাশ্যে আনায় ভক্তদের মধ্যেও ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। শাকিব খানের এই স্বীকারোক্তি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

শাকিবের সেই প্রেমিকার নাম জানা যায়নি। তবে অভিনয় জীবনের কয়েক বছর পরে সেই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে খান সাহেবের। মেয়েটির পরিবার ছিল গুলশানের প্রতিষ্ঠিত ও উচ্চশিক্ষিত পরিবার। সম্পর্কও ভালোভাবেই এগোচ্ছিল।

তবে শাকিবের কথায়, বেশি ভালোবাসা থাকলে ছোট ছোট বিষয়ে আমরা অভিমান করি। একে অপরের প্রতি খুব মান-অভিমান হয়। ভালোবাসা বেশি ছিল, তাই ছোট ছোট বিষয়েও রাগ করে ফেলতাম। আসলে কী থেকে কী হয়ে গেল, বুঝে উঠতে পারিনি। বিষয়টি আমার কাছে মিস্ট্রি থেকে গেছে।

শাকিবের সেই ভালোবাসা পূর্ণতা না পেলেও পরবর্তী সময়ে ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে। তবে এখন আর নিজের এই সম্পর্কগুলো নিয়ে কোনো কথা বলতে চান না তিনি।

Link copied!