× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০১:৩৩ পিএম

বাপ্পা মজুমদারের ‘শহরের চোখ’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০১:৩৩ পিএম

বাপ্পা মজুমদার। ছবি: সংগৃহীত

বাপ্পা মজুমদার। ছবি: সংগৃহীত

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিয়ে এলেন নতুন গান। শিরোনাম ‘শহরের চোখ’। এরই মধ্যে গায়কের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত হয়েছে।

‍‍`চেনা বন্ধুর বাজে রিং-টোন, এড়াতে চায় শহরের চোখ‍‍`- গানের গীতিকার আতিউর রহমান। এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজেই। এছাড়া নিজস্ব প্রযোজনা বিএম ওয়ার্কস্টেশন থেকে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

‘শহরের চোখ’ গানটি নিয়ে বাপ্পা বলেন, ‘প্রতিটি উৎসবে ভক্ত-শ্রোতাদের বাড়তি কিছু প্রত্যাশা থাকে। সে প্রত্যাশা পূরণেই এই আয়োজন। স্বকীয়তা ধরে রেখেই কিছুটা ভিন্ন আঙ্গিকে গানটি তৈরি করা হয়েছে। আশা করছি, অনুরাগীদের পাশাপাশি নতুন প্রজন্মের শ্রোতার গানটি ভালো লাগবে।’

এদিকে, বাপ্পা তার ইউটিউব চ্যানেলে তার একক কনসার্ট ‘অডিসি’র গানগুলো ধারাবাহিক প্রকাশ করে যাচ্ছেন। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল ‘অডিসি’ শিরোনামে কনসার্টটি।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!