× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০৬:০৮ পিএম

ফের বাবা-মা হলেন বাপ্পা-তানিয়া

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০৬:০৮ পিএম

বাপ্পা ও তানিয়া। ছবি: সংগৃহীত

বাপ্পা ও তানিয়া। ছবি: সংগৃহীত

আবারও বাবা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও দলছুট ব্যান্ডের গায়ক বাপ্পা মজুমদার। আর সুখবরটি তিনি নিজেই জানালেন। বললেন, ‘আবারও কন্যাসন্তানের বাবা হয়েছি। বাবা হওয়ার এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। মা (অভিনেত্রী তানিয়া হোসাইন) ও মেয়ে দুজনেই সুস্থ আছে। সবার মা ও মেয়ের জন্য দোয়া করবেন।’

বাপ্পা জানান, আজ সোমবার সকালে ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় তার কন্যা। চিকিৎসক নার্গিস ফাতেমার তত্ত্বাবধানে অস্ত্রোপচার হয় অভিনয়শিল্পী তানিয়া হোসাইনের। বর্তমানে মা ও মেয়ে দুজনই ভালো আছেন।

তিনি আরও জানান, সংসারের নতুন অতিথির নাম এখনো ঠিক করা হয়নি।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ মে দুই পরিবারের উপস্থিতিতে বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইনের বাগদান হয়। আর ২৪ জুন একেবারে ঘরোয়া আয়োজনের মধ্যদিয়ে তাদের বিয়ে হয়। ২০১৯ সালের ডিসেম্বরে তাদের কোল আলো করে আসে প্রথম সন্তান অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!