× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০৫:৪৭ পিএম

শো-রুম উদ্বোধন করতে বাঁধা: ঢাকায় ফিরে যা বললেন মেহজাবীন

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০৫:৪৭ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামে শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েও অংশ নিতে পারলেন না ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শনিবার (২ নভেম্বর) বিকেলে নগরের স্টেশন সড়কের রিয়াজউদ্দিন বাজার এলাকায় একটি শোরুমের উদ্বোধন করার কথা ছিল তার।

জানা যায়, অভিনেত্রীকে দিয়ে শোরুম উদ্বোধনের সিদ্ধান্তে ক্ষোভ জানায় ‘রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’।

এই নামে একটি ব্যানারও ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখা গেছে। যেখানে লেখা ছিল, চিত্রনায়িকা মেহজাবীন চৌধুরীকে দিয়ে শোরুম উদ্বোধনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শোরুম কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, ব্যবসায়ী ও তাওহীদি জনতা এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।

এদিকে, শোরুমের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে চট্টগ্রামে এসেছিলেন মেহজাবীন চৌধুরী। কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থলে যাননি তিনি। মেহজাবীন জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছুটা জটিল পরিস্থিতির কারণেই সেখানে যাননি। শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এ নিয়ে কথা বলেন মেহজাবীন। জানান, এরইমধ্যে ঢাকায় ফিরেছেন তিনি। মেহজাবীন লিখেন, আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই।

পরে এই অভিনেত্রী চট্টগ্রামে শোরুম উদ্বোধন নিয়ে লিখেন, আজ (শনিবার) আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাবো না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই।

আরবি/ এইচএম

Link copied!