× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০১:০১ পিএম

জয়ন্ত কুমারের ‘এক বিষাদের গান’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০১:০১ পিএম

সংগীতশিল্পী  জয়ন্ত কুমার

সংগীতশিল্পী জয়ন্ত কুমার

প্রেমে পড়লে মানুষ মুগ্ধতায় সব রকমের ভুল করে ফেলে হেসেখেলে। প্রেমিকার এলো চুলে কাঠগোলাপের ফুল ফোটাতেও কার্পণ্য করে না, প্রেমিকের পাগল মন। প্রেমিকের পাগলামীর সেসব অনুভূতি উঠে এসেছে ধ্রুব মিউজিক আমার গান প্রতিযোগিতার অন্যতম বিজয়ী প্রতিযোগী জয়ন্ত কুমারের গানে। নিজের লেখা, নিজের সুর আর নিজের কণ্ঠে ‘এক বিষাদের গান’ শিরোনামে এসব গল্প বলেছেন তিনি।

সম্প্রতি ‘এক বিষাদের গান’ প্রকাশ করেছে দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। 

নিজের প্রথম মৌলিক গান নিয়ে উচ্ছ্বসিত জয়ন্ত কুমার জানালেন, ‘ভালোবাসার অন্য এক অনুভূতি প্রকাশ পেয়েছে গানটিতে। ভালোবাসায় যত্ন করে লেখা এ গান শ্রোতাদের মন ছুঁয়ে যাবে আমার বিশ্বাস। প্রকাশের পর থেকেই অনেকের প্রশংসা পাচ্ছি।’ 

গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে। এটির সংগীতায়োজনে ছিলেন, এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। আর ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।
 

রূপালী বাংলাদেশ

Link copied!