× UCB Sticker Card
শনিবার, ২৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৪:৪৬ পিএম

আশুলিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ জনপ্রিয় অভিনেতা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৪:৪৬ পিএম

আশুলিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ জনপ্রিয় অভিনেতা

আশুলিয়ার জিরাবোর নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। রোববার ভোররাতে ডাকাতির উদ্দেশ্য বাড়িতে একদল দূর্বৃত্তকারী প্রবেশ করলে ঘটনাক্রমে তাদের হামলায় গুলিবিদ্ধ হন অভিনেতা। অভিনেতার স্ত্রী ও মা দুজনেই গুরুতর আহত হন বলেও জানা গেছে।

ছোটো পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন।  রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে আশুলিয়ায় নিজ বাড়িতে ডাকাতের কবলে পড়েন তিনি। ঘটনাক্রমে তিনি গুলিবিদ্ধ হন।  

খবরটি গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান। তিনি বলেন, ঘটনাটি ঘটেছে ভোরবেলা। কয়েকজন ডাকাত বাসার রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে। এরপর বাসার সবাই টের পেয়ে রান্নাঘরে গেলে সেসময় অভিনেতার স্ত্রীর মাথায় এবং তার মায়ের পায়ে গুরুতরভাবে আঘাত লাগে। এরপর ডাকাতরা চলে যাওয়ার সময়ে আজাদের পায়ে তিনটি গুলি করে।

মা-স্ত্রীসহ অভিনেতা এখন রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।  হাসপাতালে অভিনেতার দেখাশোনা করছেন আরেক নির্মাতা আনিসুর রহমান রাজিব। তিনি বলেন, আপাতত চিকিৎসা চলছে। আজাদের পায়ে তিনটি গুলি লাগে। তার জ্ঞান ফিরেছে। ভালো আছে। তার স্ত্রী এবং মায়েরও চিকিৎসা চলছে।  

রূপালী বাংলাদেশ

Link copied!