× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ০৬:০০ পিএম

বিচ্ছেদের আগেই পরকীয়ার ইঙ্গিত দিয়েছিলেন কনার প্রেমিকের স্ত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ০৬:০০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বর্তমানে বিনোদনমহলে সবচেয়ে আলোচিত ঘটনা গায়িকা দিলশাদ নাহার কনার প্রেম  ও বিবাহবিচ্ছেদ সম্পর্কিত বিতর্ক। তবে ঘটনা সামনে আসার অনেক আগেই তাদের এ সম্পর্কের আভাস দিয়েছিলেন কনার প্রেমিক মো. শাহরিয়ার সাঈদ শুভ্রর স্ত্রী শেখ জেবিন নাস। 

গত ১০ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক প্রোফাইলে জেবিন লেখেন, ‘জিনিসটা অন্যদিকে ঘুরে যাচ্ছে মে বি। এবার কি সব ফাঁস করা উচিৎ…আন্টি অ্যান্ড ব্রো ??’ সঙ্গে দেন হাসির ইমোজি এবং হ্যাশট্যাগে উল্লেখ করেন কনার নাম। 

সাঈদ শুভ্রর স্ত্রী শেখ জেবিন নাসের পোস্টের ছবি- সংগৃহীত

এই পোস্টের পর থেকেই ঘনিষ্ঠ মহলে গুঞ্জন ওঠে, জেবিন সম্ভবত স্বামী শুভ্র ও কনার ঘনিষ্ঠতা আগেই বুঝে গিয়েছিলেন এবং সেই বিষয়েই প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছিলেন।

এর কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে আসে কনার বিবাহবহির্ভূত সম্পর্কের খবর। জানা যায়, কনা দীর্ঘদিন ধরে গিটারিস্ট শুভ্রর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। 

সংগীতাঙ্গনে একটি পরিচিত দৃশ্য হলো মঞ্চে কনার সঙ্গে শুভ্রর সংগীত পরিবেশনা। তাদের প্রেমের সম্পর্ক চলে প্রায় ছয় মাসেরও বেশি সময় ধরে। 

শুভ্রর সংসারে আগে থেকেই স্ত্রী শেখ জেবিন নাস ও তাদের একটি কন্যা সন্তান ছিল। তবে কনার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে শুভ্র বর্তমানে স্ত্রী-সন্তান থেকে আলাদা আছেন বলে জানা গেছে।

এদিকে, কনার প্রেমিক শুভ্র এর আগে আরেকজন গায়িকার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন। আর কনাও বিনোদন অঙ্গনের একাধিক পরিচিত ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন বলে ঘনিষ্ঠ মহলের দাবি। 

সংগীতাঙ্গনে কনা-শুভ্রর সম্পর্ক ছিল অনেকটা ‘ওপেন সিক্রেট’। তবে কেউ প্রকাশ্যে কিছু বলতে চাইছিলেন না।

২০১৯ সালের ২১ এপ্রিল ব্যবসায়ী গোলাম মো. ইফতেখার গহীনকে বিয়ে করেছিলেন কনা। দীর্ঘ সাত বছরের প্রেমের পর শুরু হয়েছিল তাদের দাম্পত্য জীবন। প্রায় ছয় বছরের সংসার শেষে কনা জানান, তাদের বিচ্ছেদ হয়েছে। 

কনার ভাষ্য, বিচ্ছেদের সিদ্ধান্ত দুজনের জন্যই কঠিন ছিল। তবে কনার স্বামী গহীন এখনো এই বিচ্ছেদ মেনে নেননি। 

তিনি সামাজিকমাধ্যমে লেখেন, ‘আমাদের বিচ্ছেদ হয়নি।’ তবে এ মন্তব্য়ের প্রেক্ষিতে কনা কোনো মন্তব্য করেননি।

রূপালী বাংলাদেশ

Link copied!