× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ১২:৩২ এএম

কনার পরকীয়ার নিউজ ঠেকাতে শীর্ষ নেতার ফোন!

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ১২:৩২ এএম

দিলশাদ নাহার কনা। ছবি- সংগৃহীত

দিলশাদ নাহার কনা। ছবি- সংগৃহীত

পরকীয়ায় বলি শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার দীর্ঘ ১৩ বছরের ভালোবাসার সম্পর্ক! ব্যবসায়ী গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে গায়িকার ৭ বছরের প্রেম এবং ৬ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন গত ১৬ জুন।

বনিবনা না হওয়াতে দু’জনের পথচলা আলাদা হয়ে গেল। বিবাহবিচ্ছেদের কথা জানিয়েছেন কনা নিজেই। অন্যদিকে স্বামী জানান, তাদের মনোমালিন্য চললেও এখনো ডিভোর্স হয়নি।

এক গিটারিস্টের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন এই গায়িকা। মূলত সে কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন কনা। এ নিয়ে দৈনিক রূপালী বাংলাদেশ বুধবার (২৬ জুন) রাতে ‘পরকীয়ায় মজেছেন গায়িকা কনা’ শিরোনামের সংবাদ প্রকাশ করে, যা নিয়ে তোলপাড় শুরু হয় সংগীতপাড়ায়।

একই দিন রাতে পরকীয়া ঢাকতে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের কথা জানান ‘দুষ্টু কোকিল’খ্যাত এই শিল্পী। সেই খবরের পালে যেন নতুন হাওয়া লাগলো বিচ্ছেদের আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে।

তবে পরকীয়ার খবর চাপা দিতে সহকর্মী(সাংবাদিক) থেকে শুরু করে জনপ্রিয় একটি রাজনৈতিক প্রভাবশালী এক নেতার ফোন পায় রূপালী বাংলাদেশ!

তারা একাধিকবার অনুরোধ জানান, কনার পরকীয়া খবরটি এড়িয়ে যেতে বা সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে। তবে সেসব উপেক্ষা করেই গায়িকার একাধিক খবর প্রকাশ করে জাতীয় এই দৈনিকটি।

জানা গেছে, সংগীতশিল্পী কনা কয়েক মাস আগে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র) নামের এক গিটারিস্টের সঙ্গে চুপিসারে চুটিয়ে প্রেম করছেন তিনি। দীর্ঘদিন ধরেই তাদের এই পরকীয়া সম্পর্ক চলমান বলে রূপালী বাংলাদেশ নিশ্চিত হয়েছে।

কনা ও শুভ্র বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অচিরেই তারা বিয়ে করবেন। বর্তমানে চলছে তাদের দ্বিতীয় বিয়ের প্রস্তুতি। কনার কারণে গিটারিস্টের সংসার ভাঙনের পথে।

শেখ জাবিন নাস নামের সেই নারীর সঙ্গে এখন আলাদা থাকছেন শুভ্র। পরকীয়া প্রেম ডাকতেই কনা বিচ্ছেদের খবর তড়িঘড়ি করে সামনে এনেছেন বলে দাবি করেন গিটারিস্টের স্ত্রী!

কনার নতুন প্রেমিক এরই মধ্যে আমেরিকায় পাড়ি জমিয়েছেন। খুব শিগগিরই প্রেমিকের টানে কনাও সেই দেশে উড়াল দিচ্ছেন বলে খবর। কাজের বাইরে একাধিকবার তাদের দুজনকে বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা গেছে।

১৩ বছরের এই ভালোবাসার সম্পর্ক হঠাৎ কেন গড়িয়েছে বিচ্ছেদে এবং গিটারিস্ট শুভ্রর সঙ্গে পরকীয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে কনার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও গায়িকার সাড়া পাওয়া যায়নি।

আর বিদেশে অবস্থান করায় গিটারিস্ট মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র)-এর মন্তব্যও পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!