× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৮, ২০২৫, ০৭:১৭ পিএম

মুখে কুলুপ এঁটেছেন কনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৮, ২০২৫, ০৭:১৭ পিএম

দিলশাদ নাহার কনা। ছবি- সংগৃহীত

দিলশাদ নাহার কনা। ছবি- সংগৃহীত

বিবাহবিচ্ছেদের পরও বিতর্ক পিছু ছাড়ছে না শ্রোতাপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা। বরং গিটারিস্টের সঙ্গে পরকীয়া প্রেমের গুঞ্জন বিচ্ছেদের খবরকে আরও উসকে দিয়েছে। যদিও এ বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি এই গায়িকা। পরকীয়ার খবর প্রকাশ্যে আসার পরপরই তড়িঘড়ি করে কনা বিচ্ছেদের ঘোষণা দেন।

গানের মঞ্চে কনার কণ্ঠ যেমন শ্রোতাদের হৃদয় ছুঁয়েছে, তেমনি ব্যক্তিগত জীবনে তিনি জন্ম দিয়েছেন চরম বিতর্ক, বিস্ময় এবং কানাঘুষার। এরপরও নীরব রয়েছেন এই শিল্পী। বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেও পরকীয়ার বিষয়ে তিনি একেবারেই নীরব। রীতিমতো মুখে কুলুপ এঁটেছেন ‘দুষ্টু কোকিল’খ্যাত এই কণ্ঠশিল্পী।

রূপালী বাংলাদেশ নিশ্চিত করেছে, কনার বিবাহবিচ্ছেদের নেপথ্যে রয়েছেন এক গিটারিস্ট মো. শাহরিয়ার সাঈদ শুভ্র। ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, কনার সঙ্গে এই গিটারিস্টের ঘনিষ্ঠতা বাড়তে থাকলে জন্ম নেয় নতুন এক সম্পর্ক। গত ছয় মাস ধরে তারা চুপিসারে প্রেম করছেন।

ফলে ছয় বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে। কনার স্বামী গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে গত ১৬ জুন আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ সম্পন্ন হয়েছে বলে সম্প্রতি নিজেই জানিয়েছেন কনা।

জানা গেছে, কনার এই প্রেমিক ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। আর আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে প্রেমিকের টানে কনাও যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন, এমনটাই বলছে ঘনিষ্ঠ সূত্রগুলো।
 

Link copied!