× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০২:৪৫ পিএম

হিরো আলমকে তালাকের কারণ জানালেন রিয়ামনি

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০২:৪৫ পিএম

হিরো আলম ও রিয়ামনি। ছবি- সংগৃহীত

হিরো আলম ও রিয়ামনি। ছবি- সংগৃহীত

সম্প্রতি দুটি কারণ দেখিয়ে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকেতালাক দিয়েছেন রিয়ামনি।

গত মাসে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম। আত্মহত্যা চেষ্টার আগে তার তৃতীয় স্ত্রী রিয়ামনির নামে মামলা করেছিলেন তিনি। তবে সব বিভেদ ভুলে আবারও এক হয়েছিলেন।

তবে কিছুদিন আগে রিয়ামনি কক্সবাজার গিয়ে সময় কাটিয়েছেন তার প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে এমনটি অভিযোগ করেন হিরো আলম। এরপর থেকেই তাদের সম্পর্ক আবারও খারাপ হয়ে যায়।

আর এ ঘটনার পর হিরো আলমকে তালাক দিয়েছেন রিয়ামনি। গত কদিন ধরে এমনটাই দাবি করে আসছিলেন রিয়ামনি। তবে এই তালাকের বিষয়টি অস্বীকার করছিলেন আলম। তাই তালাকের প্রমাণ দিতে সংবাদমাধ্যমে তালাকের নোটিশের ছবি পাঠিয়েছেন রিয়ামনি।

গতকাল দেশের এক সংবাদমাধ্যমকে পাঠানো ওই নোটিশে দেখা যায়, চলতি মাসের সাত তারিখে দুটি কারণ দেখিয়ে স্বামী আশরাফুল হোসেন আলমকে সরকারিভাবে তালাকের নোটিশ পাঠিয়েছেন রিয়ামনি।

তালাকের নোটিশে লেখা হয়েছে দুই কারণ। এক, একাধিক বিয়ে ও দুই, বনিবনা না হওয়া।

তালাক প্রসঙ্গে রিয়ামনি বলেন, ‘তালাকের কাগজটি আমি তাকে ব্যক্তিগতভাবে পাঠিয়েছি। আইনিভাবে সবকিছু সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে।’

তালাকের ঘটনা অস্বীকার করে হিরো আলম বলেন, ‘রিয়ামনি আমার সঙ্গে প্রতারণা করেছে। ম্যাক্স অভি এবং রিয়া মনির নামে মামলা করব। আমার স্ত্রী হয়ে সে অনৈতিক সম্পর্ক করেছে অভির সঙ্গে, তাদের হাতে-নাতে ধরেছি।’

এদিকে, রিয়ামনির তালাকের ঘোষণার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন হিরো আলম। এমনকি আত্মহননের সিদ্ধান্তও নেন।

মঙ্গলবার (১২ আগস্ট) নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে হিরো আলম জানান, আগামীকাল বুধবার বিকেল ৫টায় আমার জানাজা।

রূপালী বাংলাদেশ

Link copied!