× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৬:৪৭ পিএম

খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন ডিপজল

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৬:৪৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দলমত শ্রেণি ধর্ম নির্বিশেষে সবাই দোয়া করছেন আপসহীন এ নেত্রীর জন্য। জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলও আছেন এ তালিকায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন ডিপজল। শনিবার (২৯ নভেম্বর) নিজের ফেসবুকে শিল্পী সমিতির এ সাধারণ সম্পাদক লেখেন, প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য সবাই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে দোয়া করুন। আপনাদের প্রতিটি দোয়া হোক তার জন্য আরোগ্যের সৌরভ, শান্তির ছায়া এবং নতুন শক্তির প্রেরণা।



মন্তব্যের ঘরে নেটিজেনরা একমত হয়েছেন ডিপজলের সঙ্গে। তারা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন। অনেকে প্রার্থনা জানিয়েছেন সৃষ্টিকর্তার কাছে।

রূপালী বাংলাদেশ

Link copied!