ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গণমাধ্যমকর্মীদের সঙ্গে জন্মদিনের প্রথম কেক কাটলেন সালমান খান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ১০:২৯ এএম
মিডিয়া ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীদের নিয়ে এবারের জন্মদিনের প্রথম কেক কাটেন সালমান। ছবি : সংগৃহীত

শনিবার (২৭ ডিসেম্বর) ৬০ বছরে পা রাখলেন সালমান খান। বিশেষ দিনটি উদযাপনে পরিবার এবার মুম্বাইয়ের বাইরে পানভেলের খামারবাড়িতে  তা  উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, পানভেলের খামারবাড়িতে পরিবার ও বলিউডের কাছের মানুষদের নিয়ে জীবনের বিশেষ দিনটি উদযাপন করেন সালমান খান।

তবে তার আগেই ২৬ ডিসেম্বর রাত ১২টা পেরোনোর পর মিডিয়া ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীদের নিয়ে এবারের জন্মদিনের প্রথম কেক কাটেন তিনি। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সে মুহূর্তের ভিডিও এখন ভাইরাল।

প্রতিবছর মুম্বাইয়ে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে জন্মদিন উদযাপিত হলেও নিরাপত্তাজনিত কারণে সালমানের জন্মদিন মুম্বাইয়ের বাইরে আয়োজন করা হচ্ছে। 

লাগাতার হত্যার হুমকি পাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও দৃঢ় করা হয়েছে অভিনেতার। সর্বক্ষণ বাড়ি ও বাড়ির বাইরে কঠোর নিরাপত্তার চাদরে থাকেন সালমান। নিরাপদ থাকতে নিরাপত্তা বলয়েই জন্মদিনের আনন্দ উপভোগ করবেন বলিউডের প্রথম সারির এ তারকা।