গায়ক স্টেবিন বেনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুর শ্যানন।
শনিবার (১০ জানুয়ারি) ভারতের উদয়পুরে খ্রিস্টান মতে বিয়ে করেছেন তারা।
ছোট বোনের খুশির মুহূর্তে মায়ের এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে কৃতির বিয়ের বিষয় ।
সাক্ষাৎকারে কৃতির মা গীতা শ্যানন জানান, তিনি চাইতেন কৃতি ২৩–২৪ বছরের মধ্যে বিয়ে করুক। আমি ওকে বলতাম, ২৩-এর মধ্যে বিয়ে করা উচিত। আমি একটু বেশি বয়সে বিয়ে করেছি, তাই মনে করতাম এই বয়সটাই সঠিক। ছোট মেয়ে নূপুরের জন্মের সময় আমার বয়স ৩০ হয়েছিল, তাই ভাবতাম ২৩–২৪ বছর বয়সই সঠিক।
তবে কৃতি তার মায়ের পরামর্শ মেনে চলেননি। বর্তমানে কৃতির বয়স ৩৫, এবং বিয়ে নিয়ে এখনো কোনো পরিকল্পনা প্রকাশ করেননি।
জানা গেছে, বর্তমানে তিনি শিল্পপতি কবীর বহিয়ারের সঙ্গে সম্পর্কে রয়েছেন।


