× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০২:৪১ পিএম

নিউইয়র্কে কষ্টের জীবন পার করছেন জায়েদ খান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০২:৪১ পিএম

জায়েদ খান। ছবি : সংগৃহীত

জায়েদ খান। ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানের আগে থেকেই নিউইয়র্কে অবস্থান করছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। দেশ থেকে বিদেশে পাড়ি জমিয়ে এখন চাকরি করে জীবিকা নির্ভর করছেন এই নায়ক। 

সূত্রের খবর, এই মুহূর্তে নিউইয়র্কে কষ্টের জীবন পার করছেন জায়েদ খান। চাকরি করে জীবিকা নির্ভর করতে হিমশিম খাচ্ছেন দেশে বিলাসী জীবন পার করা এই নায়ক।

এরই মধ্যে দৈনিক রূপালী বাংলাদেশের হাতে একটি ছবি হাতে এসেছে। ছবিতে দেখা যায়, নিউইয়র্কের রাস্তায় দিনমজুরের কাজ করছেন জায়েদ খান।

এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে জায়েদ খান বলেন, এ নিয়ে আপাতত কথা বলতে চাই না। সবসময় মানুষের একরকম সময় যায় না। শুধু এটুকু বলব, সবাই আমার জন্য দোয়া করবেন।

চলচ্চিত্রের আলোচিত মুখ জায়েদ খান দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘সেলিব্রিটি টক শো– ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ বেশ কয়েকটি পর্ব প্রচার হতে বেশ আলোচিত হয়।

এরই মধ্যে আহমেদ শরীফ, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি, কাজী মারুফ, তানিয়া আহমেদ, শাহরিয়ার নাজিম জয়সহ অনেক তারকাই তার অনুষ্ঠানে হাজির হয়েছেন। বিদেশের মাটিতে বেশ সুসময় পার করছিলেন জায়েদ খান। আর এমন সময়ই এলো এই নায়কের জন্য দুঃসংবাদ। তবে কী সেই দুঃসংবাদ, এ নিয়ে আপাতত কথা বলতে নারাজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তিনবারের নির্বাচিত এই সাধারণ সম্পাদক।

রূপালী বাংলাদেশ

Link copied!