× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৩:৫৭ পিএম

কোটি কোটি টাকা বিনিয়োগ হৃতিক পরিবারের, কিন্তু কেন?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৩:৫৭ পিএম

বলিউড সুপারস্টার হৃতিক রোশন। ছবি - সংগৃহীত

বলিউড সুপারস্টার হৃতিক রোশন। ছবি - সংগৃহীত

বলিউড সুপারস্টার হৃতিক রোশন শুধু অভিনয় নয়, ব্যক্তিগত বিনিয়োগ ও সম্পত্তির পরিমাণ নিয়েও প্রায়ই খবরের শিরোনামে উঠে আসেন। নতুন করে ফের  আলোচনায় রোশন পরিবার। মুম্বইয়ের আন্ধেরি এলাকায় বড় অঙ্কের টাকা খরচ করে বেশ কয়েকটি অফিস স্পেস কিনেছেন এই তারকা পরিবার। সব মিলিয়ে খরচ হয়েছে ২৭ কোটি টাকারও বেশি। এই মধ্যে সম্পত্তিগুলোর রেজিস্ট্রেশনও সম্পন্ন হয়েছে।

রোশন পরিবারের এই নতুন বিনিয়োগে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন রাকেশ রোশন ও পিঙ্কি রোশন। তারা মোট পাঁচটি অফিস ইউনিট কিনেছেন প্রায় ১৯.৬৮ কোটি টাকা ব্যয়ে। এর মধ্যে দুটি অফিস ইউনিট রাকেশ রোশনের নামে রেজিস্টার্ড- আয়তন যথাক্রমে ১২৫৯ ও ১০৮৯ বর্গফুট। ইউনিটদুটি কিনতে খরচ হয়েছে ৩.২৭ কোটি ও ২.৮৩ কোটি টাকা। সঙ্গে রয়েছে গাড়ি রাখার জায়গাও।

অন্যদিকে, তিনটি অফিস ইউনিট কিনেছেন পিঙ্কি রোশন। এই ইউনিটগুলোর আয়তন ১৮৬৯, ২০৩৩ ও ১৩২২ বর্গফুট। প্রতিটির জন্য তিনি ব্যয় করেছেন যথাক্রমে ৪.৮৫ কোটি, ৫.২৮ কোটি ও ৩.৪৩ কোটি টাকা। স্ট্যাম্প ডিউটি হিসেবেই গেছে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ। তবে এই পুরো বিনিয়োগে হৃতিক রোশনের সরাসরি কোনো খরচ রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

সম্প্রতি বলিউড তারকাদের মধ্যে সম্পত্তি কেনাবেচা ও বিনিয়োগের প্রবণতা বাড়ছে। কিছু দিন আগেই মুম্বইয়ের গোরেগাঁও এলাকায় নিজের একটি ১৮১৭ বর্গফুটের অফিস ভাড়া দিয়েছেন অভিনেত্রী কাজল। এই অফিস ভাড়া দিয়ে তিনি মাসে পান ৬.৯ লাখ টাকা। নভেম্বর থেকেই শুরু হয়েছে ৯ বছরের চুক্তি।

Link copied!